পরপর পাচটি হ্যান্ডসেট এবং বেশ কয়েকটি আইপ্যাড ও আইপডে একই অপারেটিং সিষ্টেম ব্যবহারের ফলে যে একঘেয়েমি তৈরী হতে যাচ্ছিল তা খেকে রেহাই দিয়েছে এ্যাপল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তারা তাদের অপারেটিং সিষ্টেমকে পরিবর্তন পরিবর্ধন করতে যাচ্ছে। আগের আপডেটগুলোতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন ছিল না। তবে এবারে একেবারেই নতুন চেহারা নিয়ে আবির্ভূত হতে যাচ্ছে নতুন এই ওএসটি।
যেসব ফিচারগুলিতে বিশেষভাবে পরিবর্তন আসছে :
কন্ট্রোল সেন্টার
মাল্টিটাস্কিং
নটিফিকেশন সেন্টার
এয়ারড্রপ
আইটিউনস রেডিও
সাফারি
এবং সিরি সহ সবগুলো ফিচারকেই নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
নতুন কন্ট্রোল সেন্টারটি দেখতে এরকম হবে,
আর নতুন মেসেজ লেখার ডিজাইন,
এখন থেকে আপনার আইফোনটির গ্যালারি হবে এমনই আকর্ষনীয় এবং সুন্দর
আর আইটিউনস রেডিওতে এরকমভাবেই থাকবে থরে থরে সাজানো আপনার পছন্দের ষ্টেশন গুলো
আর মেইলবক্সটিও দেখুন একনজর....এত্তো সিম্পল ডিজাইন কিন্তু দেখলেই চোখ জুডিয়ে যায় ....
তাহলে ক্যামেরা অপশনটাই বা বাদ থাকে কেন? এ্যপলের ডিজাইনগুরু জোনাথন ইভ এই দিকটাও বাদ রাখেন কি করে?
সবকিছু মিলিয়ে দারুন একটা অপারেটিং সিষ্টেম হবে আশা করছে প্রযুক্তি বিশ্লেষকরা। আর নিন্দুকেরা নিশ্চয়ই এবার আর বলতে পারবেন না, "এতো পুরনো বোতলে ঢালা নতুন সুধা"। একদম নতুন সব ডিজাইন এবং আকর্ষনীয় সব ফিচার নিয়ে হাজির হচ্ছে এবারের এ্যপল ওএস। অপেক্ষায় রইলাম আমরাও। সেই সাথে নতুন ডিজাইনের হার্ডওয়্যার। যাতে খাকব পুরো টাকা উসুলের আনন্দ। আর গ্যাজেটস জগতে আরেক নতুনত্ব
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




