somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃক্ষরোপন কর্মসূচি - তারুন্য আজ শেকড়ের সন্ধানে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না। তাই তরুন সংঘঠন "অভয়ারণ্য" দেশের এবং বৈশ্বিক প্রয়োজন অনুধাবন করে গেল কয়েক বছর ধরে আয়োজন করে আসছে এই বৃক্ষরোপনের আয়োজন। মূল আয়োজনে ছিলনা কোন বাহুল্য কিন্তু এতে ছিল না আগ্রহ বা আন্তরিকতার কমতি। সবার ব্যাপক আগ্রহ উদ্দীপনাতেই গেল ১২ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এবং হলসংলগ্ন পুকুড়পাড় ঘেষে রোপন করা হয় শতাধিক বনজ, ফলজ এবং ভেষজ চারা। "অভয়ারন্য" আয়োজক কমিটির অন্যতম সদস্য আসিফ খান সম্রাট জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু শতাধিক চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের তরুন সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে। এ আয়োজনের সাথে সম্পৃক্ত দশজন তরুনও যদি তার নিজের বাড়ি, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থ্যাৎ আরো দশটি গ্রাম বা শহরে একশজন একাজে সম্পৃক্ত হবে। মূলত এটাই আমাদের লক্ষ্য। তরুন সমাজের মাঝে বৃক্ষ সচেতনতা কিংবা বৃক্ষের প্রতি দরদ তৈরী করাই অভয়ারণ্যের মূল উদ্দেশ্য।



তরুন সমাজের এমন মহতী উদ্যেগের কারনেই হয়তোবা উপস্থিত ছিলেন ব্যস্ত এবং সমাজের গুনী কিছু ব্যাক্তি। যাদের উপস্থিতি "অভয়ারণ্য" নামের এই শিশু সংঘঠনকে দিয়েছে উৎসাহ এবং অনুপ্রেরণা। এ আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: আব্দুল আজিজ, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ডঃ মোঃ জসীমউদ্দিন, প্রকৃতিবিদ অধ্যাপক বিপ্রদাশ বড়ুয়া, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ আয়েশা বেগম। আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী জেড, আই খান, বন বিভাগীয় কর্মকর্তা মোঃ সামছুল আলম এবং বিশিষ্ট আইনজ্ঞ ডঃ সলীমুল্লাহ খান প্রমুখ।
কর্মসূচীতে যেসব বৃক্ষ রোপন করা হয়: জারুল, কৃষ্ঞচূড়া, লটকন, হিজল, গাব, মহুয়া, সোনালু, জ্যাকারান্ডা, পানবিলাশ, ক্যাশিয়া, চন্দন, আগর, তমাল, তেলসূড়, আমচন্ডুল, বৈলামসহ দেশীয় প্রজাতী এমন বিলুপ্তপ্রায় ও অনাদ্রিত ফুল, ফল এবং ওষধি বৃক্ষের চারা।



গাছ হোক মানুষের বন্ধু । আমাদের প্রকৃতির এই সবচেয়ে অকৃত্রিম ও নির্বিবাদী এই বন্ধুকে আমাদেরই লালন করতে হবে এবং সেটা আমাদেরই স্বার্থে।

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×