গতকাল রাতে বার্ধক্যজনিত কারনে সাবেক জামায়াতে আমীর গোলাম আযম মারা যান। এবং তিনি যুদ্ধাপরাধের দায়ে আটক থাকা অবস্থাতেই মৃত্যবরণ করেন। সুতরাং, গণজাগরন মঞ্চ স্বাভাবিকভাবেই প্রতিটি যুদ্ধাপরাধের দায়ে আসামীদের রায় ঘোষনার পর তাদের অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাবে এটাই স্বাভাবিক। তবে বেশকিছুদিন ধরে গণজাগরন মঞ্চ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক শাহবাগেই এ মঞ্চের ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যায়। তেমনি আজও গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুর পর জাতীয় যাদুঘরের সামনে থাকা ভিন্ন ভিন্ন ছাউনিতে ব্যপক জনসমাগম ঘটে। যেখানে আমি ও আমার এক বন্ধুও বেশ কিছুক্ষন অবস্থান নিয়েছিলাম। এই প্ল্যাকার্ড সম্বলিত ছাউনিতে লোক সমাগমের একমাত্র কারণ অবশ্য ছিল অাচমকা বৃষ্টি। আচমকা বৃষ্টির কারনে আমাদের মতো অসংখ্য মানুষ ওই ছাউনিগুলোতে আশ্রয় নেয়। তবে দূর থেকে তাকালে মনে হবে ওই ব্যানার ও প্ল্যাকার্ডের নিচে আশ্রয় নেয়া লোকগুলোকে আপনার আন্দোলনকারী হিসেবে ভাবলে খুব বেশী ভুল হবে না। কেননা, গণজাগরন মঞ্চ তার মূল অবস্থান থেকে সরে দাড়ানোর পর কিংবা বলা যায় রাজনীতিকরনের ফলে অনেক আগেই এর গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর নেতৃত্বে থাকা লোকগুলোর অবস্থা হয়েছে আমাদের ক্রিকেটের মোহাম্মদ আশরাফুলের মতো।
আলোচিত ব্লগ
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।