somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের মৃত্যু চাই

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুর কষ্ট কতখানি তীব্র হতে পারে তা আমি জানি না। মৃত্যুর কষ্ট লঘু করা যায় কিনা তাও আমার জানা নাই। তবে মৃত্যু মর্মান্তিক হতে পারে; নিষ্ঠুর হতে পারে। নিষ্ঠুর বা মর্মান্তিক মৃত্য আমাদের কাছে কখনো কাম্য নয়। আমার ছোট মামা একবার আমাকে প্রশ্ন করেছিলেন যে, তুমি যদি কখনো দেখো যে তোমার কোন এক বন্ধুকে কিছু মানুষখেকো বন্য মানুষ চিতায় উঠিয়ে উল্লাস করছে এবং তুমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছ হাতে একটি পিস্তল নিয়ে যাতে একটি মাত্র বুলেট আবশিষ্ট আছে তখন তোমার বন্ধুর নিষ্ঠুর মৃত্যুকে রুধ করতে তুমি কি করবে? আমি তখন অনেক ছোট ছিলাম বলে এই প্রশ্নের কোন উত্তর খুজে পাই নি বা এই প্রশ্নের গভীরতা অনুভব করতে পারি নি। কিন্তু ঘটনাক্রমে সেই আমি আজ জাতীয় জীবনের এমনই এক পর্যায় অতিক্রম করছি।

আমার বয়স অনেক কম। আমি নব্বইয়ে গনতন্ত্রকে মূল্যায়ন করতে পারব না বা ছিয়ানব্বইয়ের গনতন্ত্রের সরূপ আমি ব্যাখ্যা করতে পারব না। কিন্তু আমি ২০০১ এর গনতন্ত্র দেখেছি; ২০০৮ এর গনতন্ত্র দেখেছি; ২০১৪ এর গনতন্ত্র দেখেছি। বার বার আসুস্থ গনতন্ত্রকে দেখতে দেখতে আমার রুচি বিকৃত হয়ে গেছে।এখন আমি আর সুস্থ গনতন্ত্রের সপ্ন দেখি না। আমার সপ্ন দেখার কোন ইচ্ছাও আর আবশিষ্ট নাই। তাই আমি গনতন্ত্রের শেকড়ের কাছে ফিরে যেতে চাই।

যদি প্রশ্ন করা হয় গনতন্ত্র কি তাহলে তার উত্তরটা মনে হয় সবাই দিতে পারবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে গনতন্ত্রের জন্ম কেন হল তাহলে উত্তরটা দেওয়ার জন্যে অনেক কিছু উপলিব্ধি করতে হবে। উত্তরটা এমন হতে পারে যে, একজন সুশাসককে জনগনের সেবায় নিযুক্ত করাটাই গনতন্ত্রের মূল প্রতিশ্রুতি। কিন্তু সুশাসক জিনিসটা যে কি? তা আমার জীবদ্দশায় দেখি নাই। যে দেশের অর্ধেক মানুষ নিরক্ষর তারা কিভাবে নিজেদের জন্যে সুশাসক নিয়োগ করবে তা সহজেই অনুমেয়। যার নুন্যতম চিকিৎসা জ্ঞান নেই, সে কিভাবে অসুস্থ মানুষের ক্ষত সারাবে? মঙ্গল কামনা করতে গিয়ে অমঙ্গল বয়ে আনার সম্ভাবনাই এক্ষেত্রে বেশি থাকে। তাই হয়ত আমাকে বার বার গনতন্ত্রের নিষ্ঠুর পরিনতি দেখতে হয়েছে।

গনতন্ত্রের বয়স বেড়েছে ঠিকই; কিন্তু এখনো সে হাটতে শিখে নি, কথা বলতে শিখে নি। এই গনতন্ত্রকে অবশ্যই প্রতিবন্ধী বলা ছাড়া কোন বিকল্প খুজে পাচ্ছি না। প্রতিবন্ধী গনতন্ত্র দিয়ে আমি কি করব? দারিদ্র, প্রাকৃতিক দূর্যোগ আর অশিক্ষার ভার বহন করতে করতে জাতি আজ দিশেহারা হয়ে আছে। একটা প্রতিবন্ধী গনতন্ত্র সেখানে মরার উপর খাড়া ঘা হয়ে পথ রূদ্ধ করে রেখেছে। ‘আমি আর পারছি না; এবার আমায় মুক্তি দে’ এই বোবা কান্না আজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। তাই অপরাগ হয়ে আমি আজ গনতন্ত্রের মৃত্যু কামনা করছি।

২০১৪ এর ৫ই জানুয়ারির নির্বাচন আমি দেখেছি। এদেশের সিংহভাগ মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেখি নি। আবার এদেরকে ভোটাধিকার আদায়ের জন্যে রাস্তায় নামতেও দেখি নি। এমন পরিস্থিতিকে আমি কিভাবে মূল্যায়ন করব? আমাকে আবারও শৈশবের সেই শিক্ষায় ফিরে যেতে হচ্ছে। একদল গনতন্ত্র খেকো মানুষ যখন গনতন্ত্রকে চিতায় উঠিয়ে উল্লাস করছে তখন অবশ্যই এদেশের মানুষ গনতন্ত্রের নিষ্ঠুর মৃত্যুকে রুধ করার জন্যে প্রিয় গনতন্ত্রের মৃত্য কামনা করে একমাত্র বুলেটটি যথাসময়েই ছুড়েছে। আমি নিজেও গনতন্ত্রের মৃত্যু কামনা করে সেই বুলেটটি ছুড়ায় অংশ নিয়েছিলাম। আমরা আজ গনতন্ত্র নয়, সুশাসক চাই। ভোটের অধিকার নয়, ভোটের মূল্য চাই। এ যেন এক দিশেহারা জাতির অসহায় আত্নসমর্পণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×