পিএসসিঃ এক আজব জিনিস!
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিএসসির মাথায় গ্যাস্ট্রিক নাকি আমার মাথাই আউলা সেইটাই বুঝতাছি না। বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে মনে হইতাছে যে যার যা ইচ্ছা তা লিখতে দিলেই হইত। সবার সৃজনশীলতার একটা পরীক্ষা হইয়া যাইতো। শুধু শুধু এত কষ্ট কইরা প্রশ্ন করার কি দরকার ছিল?
আসলে তারা প্রার্থীদের কোন বিষয়টা মূল্যায়ন করতে চায় সেইটাই এখনো বুঝতাছি না। বিজ্ঞান পরীক্ষায় কিনা আবার ধর্মের প্রশ্ন দেয়া হয় সেইটা নিয়া এখন টেনশনে আছি। বাংলাদেশ বিষয়াবলীতেতো বাংলা সাহিত্য লিখে আসলাম। বাংলা পরীক্ষায় কি আসবে সেইটাই এখন চিন্তার বিষয় হইয়া দাড়াইছে।
সবাই বলতেছিল যে ৩৫তম থেকে নাকি পিএসসি সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করবে। ৩৪তম তে কি তাহলে সৃজনশীলের মহড়া চলতাছে নাকি? সব পরীক্ষা নিরীক্ষার গিনিপিগ হিসাবে আমার অভিজ্ঞতা নতুন নয়। এইটা আমার জীবনের প্রথম বিসিএস। তাতে গিনিপিগের ভূমিকাটা আমার কাছে খারাপ লাগছে না।
ক্লাস নাইনে উঠার সময় ইংরেজির সিলেবাস ও বোর্ড বই পরিবর্তন হয়েছিল। প্রশ্নের ধরন বুঝতে বুঝতেই আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। আজকেও তার ব্যাতিক্রম নয়। এখন আমি বিজ্ঞান পরীক্ষার জন্যে ধর্ম পড়তাছি।
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়নটা কি আরেকটু সতর্কতার সাথে করা উচিত নয়? এই প্রশ্নের উত্তর আমাদের টকশোর সুশীল সমাজের হাতেই ছেড়ে দিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন