আমি নিজেকে বাংলাদেশের একজন অতি সচেতন নাগরিক না হলেও, দেশের প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাবলী জানার জন্য বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা নিয়ে ঘাটাঘাটি করি।এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি।অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি কর্মকান্ড একটা উত্তপ্ত অবস্হার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।অতি সম্পতি ঘটে যাওয়া কিছৃ ঘটনাবলীর দিকে তাকালেই তা বোঝা যায়।যেমন: নাটোরের সানাউল্লাহ নৃর হত্যা,সিরাজগন্জে বিরোধী দলের জনসভায় ট্রেনে কেটে ছয়জন বিএনপি কর্মী নিহত হওয়া,বেগম খালেদা জিয়ার বাড়ী সংক্রান্ত হাইকোর্টের রায়, যুদ্ধঅপরাধীর বিচার নিয়ে খেলতামাশা,এগুলো নিয়ে বর্তমানে রাজনীতির মাঠ খুব গরম,বক্তব্য পাল্টা বক্তব্য চলছে।যেমন সানাউল্লাহ নৃর বাবুকে কারা হত্যা করেছে তা টিভি চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ তা প্রতহ্ম করেছে।কিন্তু আমাদের মাননীয় প্রধানমনত্রী কোনরকম তদন্ত ছাড়াই বলে দিলেন এটা বিএনপির অভ্যন্তরিন কোন্দলের ফলে এটা ঘটেছে।কোন রকম তদন্ত ছাড়াই প্রধানমনত্রী এটা বলতে পারেন কিনা তা আপনারাই ভেবে দেখবেন। এছাড়া বাংলাদেশের দ্রব্যমূল্য যে হারে বাড়ছে,বিদ্যুতএর লোডশোডিং ,গ্যাস সংকট,আইন শৃংখলার মারাত্বক অবনতি ইত্যাদি সবকিছু মিলিয়ে দেশের সাধারন মানুষের অবস্হাও খুব একটা ভালো যাচ্ছেনা।সবকিছু দেখে মনে হয় আমরা আবার সেই মারামারি,কাটাকাটি,হানাহানি,ভাংচুর,লগিবৈঠার রাজনীতির দিকে যাচ্ছি। এখন আপনাদের নিকট আমার একটি প্রশ্ন যে,আমরা আবার সেই মারামারি, কাটাকাটি,হানাহানি,ভাংচুর,লগিবৈঠার রাজনীতির দিকে যাচ্ছি, না অলরেডি চলে গিয়েছি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



