পৌরসভা নির্বাচন শেষ।ফলাফল যা হয়েছে তা সরকারী দলের জন্য খুব একটা সুখকর নয় বলেই আমি মনে করি।কারন যে সরকার মাত্র দুই বছর আগে জাতীয় নির্বাচনে এত বিপুল আসন পেয়ে বিজয়ী হয়েছিল যা তারা কখনো কল্পনাও করতে পারেনি।ঠিক দুই বছরের মাথায় পৌরসভা নির্বাচনে এমন পরাজয় কেন এটা অবশ্যই ভাববার বিষয়।এর কারন সরকারী দল বের করতে পারলে এবং সেই কারনগুলোর সঠিক সমাধান দিলে অবশ্যই
সরকার,দেশের জনগন,দলমত নির্বিশেষে সবাই এর সূফল ভোগ করতে পারবে বলে আমি মনে করি।
পৌরসভা নির্বাচনে এমন পরাজয় এর কারন আমার দৃষ্টিতে ......
***নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়া।
***আইনশৃংখলার চরম অবনতি।
***প্রশাসনে অস্হিরতা।
***দলীয়করণ।
***বিরোধী দলের উপর অত্যাচার নিযর্াতন।
***মন্ত্রীদের লাগামহীন কথাবাতর্া।
***যুদ্ধঅপরাধীদের বিচারের নামে লাগামহীন কথাবাতর্া।
***শেয়ারবাজারের অস্বাভাবিক ধস।
***ছাত্রলীগ,যুবলীগ এককথায় সমস্তলীগের অস্বাভাবিক কমর্কান্ড।
***বিদ্যুত সমস্যা।
এছাড়াও আরও কিছু সমস্যা আছে যেগুলো সরকার পযর্ায়ক্রমে সমাধান করলে তাদের জনসমথর্ন বাড়বে এতে কোন সন্ধেহ নেই।
তবে যদি এগুলো পাশ কাটিয়ে যায় বা অমুকের ঘাড়ে তমুকের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের বিগত কমর্কান্ড অব্যহত রাখে তাহলে আগামী জাতীয় নির্বাচনের ফলটা অবশ্যই আওয়ামীলীগের অনুকুলে থাকবে বলে কেহ মনে করে না।
অতএব সরকারের উচিত হবে সমস্যাগুলো চিহ্রিত করে এর সমাধান বের করে এখনই সেই অনুযায়ী কাজ শুরূ
করা তাহলে সবারই কল্যান হবে।
আর যদি সরকার মনে করে যে তারা সঠিক পথেই আছে।তাহলে বুঝতে হবে সরকারের এখনও ঘুম ভাঙেনি।
আর এই ঘুম ভাঙানোর জন্য প্রয়োজন D C C নির্বাচন।অবশ্য এটা সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় কারন পৌরসভা নির্বাচনে ঢাকার আশেপাশের প্রায় সব পৌরসভায় বি এন পি বিজয়ী হয়েছে।
এখন দেখার বিষয় D C C নির্বাচনটা সরকার কখন দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



