বাংলাদেশ আমাদের জন্মভূমি।এদেশ ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্হানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এদেশে সাত কোটি মানুষ বসবাস করতো।এখন ২০১১সাল,বাংলাদেশে মানুষের
সংখা বেড়ে এখন ১৬কোটির কিছু বেশী।
বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে ঠিক প্রায় একই সময় মালায়েশীয়া,সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে।এখন মালায়েশীয়া,সিঙ্গাপুর এর অবস্হান কোথায় তারা অথর্নৈতিকভাবে উন্নয়নশীলদেশের কাতারে,অবকাঠামো, যাতায়াতব্যবস্হা,সবদিক দিয়ে তারা উন্নয়নশীলদের কাতারে।
কিন্তু আমাদের এই প্রিয় বাংলাদেশ একই সময়ে স্বাধীনতা লাভ করে কেন এত পিছনে পড়ে রইল।এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে।
তবে আমার মতে (আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন) বাংলাদেশ পিছিয়ে পড়ার অন্যতম কারণ
বাংলাদেশের কিছু উচ্চাভিলাষী ব্যক্তি(যাদের হাতে সকল হ্মমতা) ভারতপন্হী এবং পাকিস্হানপন্হী এই দুইটি ধারায় বিভক্ত হওয়া।একটু ব্যাখ্যা করা প্রয়োজন আমাদের দেশে দুইটি বড় জোট আছে
১- মহাজোট
২-চারদলীয় জোট
দেশের অধিকাংশ জনগন এই দুই জোটকেই সমথর্ন করে।একবার এদল হ্মমতায় তো আরেকবার ঐদল হ্মমতায়। হ্মমতায় যখন যে দল দেশটা তখন তার,এখন আওয়ামী লীগ হ্মমতায় তো এখন দেশটা আওয়ামী লীগের।সামনে যখন বিএনপি হ্মমতায় আসবে তখন দেশটা হবে বিএনপির।এখন আওয়ামী লীগ হ্মমতায় তো বিরোধী যারা আছে তাদের মারো,ধর,কাটো,ওদের সম্পদ লুন্ঠন করো আরে এতো গনিমতের মাল।ঠিক তেমনি বিএনপি হ্মমতায় গেলে একই কথা।এভাবে তো কোন দেশ উন্নত হতে পারে না।
কিছুদিন আগে বিএসএফ নিমর্মভাবে হত্যা করলো ফেলানীকে এর বিরূদ্ধে কিছু বললেই সে হয় পাকিস্হানের দালাল।আসলে আমাদের দেশে দুই ধরনের দালাল আছে এরা কি আসলেই দালাল।
ধরূন যখন ভারত আর পাকিস্হান ক্রিকেট খেলা হয় তখন বাংলাদেশের অধিকাংশ ত্রিকেটপাগল হয় ভারত না হয় পাকিস্হানের সাপোর্ট করে,এর অর্থ এই নয় যে ভারতের সাপোর্ট করেছে সে ভারতের দালাল হয়ে গিয়েছে।
ঠিক তেমনি যে পাকিস্হানের সাপোর্ট করে সে পাকিস্হানের দালাল হয়ে গিয়েছে।
আসলে আমাদের দেশের কিছু লোক যারা হয় বুঝে,না হয় না বুঝেই আমাদের দেশের জনগনকে দুইভাগে ভাগ করে রাখতে চান তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।আসলে এদের উদ্দেশ্য কি এরা হয়তো নিজেরাও জানে না। আসলে দেশের জনগনকে দুইভাগে ভাগ রেখে দেশের উন্নতি আশা করাটা মনে হয় বোকামী ছাড়া আর কিছুই নয়।
আসুন আমরা যারা ভারতের দালালী করি তারা ভারতে চলে যাই,আর যারা পাকিস্হানের দালালী করি তারা
পাকিস্হানে চলে যায়।আর যারা বাংলাদেশকে ভালোবাসি তার বাংলাদেশের ১৫কোটি মানুষের ৩০কোটি হাতকে
কাজে লাগিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যায়।আমি বিশ্বাস করি ৩০কোটি হাত যদি একসাথে কাজ করি তাহলে
আমাদের ২০২১সাল পর্যন্ত বসে থাকতে হবে না তার আগেই আমরা অনেক উন্নতি করতে পারবো ইনশাল্লাহ।
তার আগে আসুন আমরা সবাই বাংলাদেশী হয় তাহলেই সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



