somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশকে না জানিয়ে ভারতের সমীক্ষা।(প্রথম আলো)

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশকে না জানিয়ে নারায়ণগঞ্জে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণের সমীক্ষা চালাতে দরপত্র আহ্বান করেছে ভারত। ওই সমীক্ষায় কনটেইনার টার্মিনালের কারিগরি ও বাণিজ্যিক দিক খতিয়ে দেখা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে, কনটেইনার টার্মিনালের সমীক্ষা নিয়ে ১০ মে এক দরপত্র প্রকাশ করা হয়েছে। ওই দরপত্রে বলা হয়েছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জায়গার ওপর ওই সমীক্ষা চালানো হবে। দরপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ৭ জুন বেলা তিনটা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমীক্ষার দরপত্র সম্পর্কে মন্ত্রণালয় আগে জানত না। তাই এ বিষয়ে জানতে চেয়ে গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়া হয়েছে।
তবে জানতে চাইলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, এ সমীক্ষা বাণিজ্য সম্প্রসারণের জন্য নেওয়া একটি পদক্ষেপ। এতে দুই সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। কাজেই এ সমীক্ষার ব্যাপারে বাংলাদেশকে জানানোর বাধ্যবাধকতা নেই।
এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল জানিয়েছে, দুই প্রতিবেশীর সম্পর্কের সমন্বয়কারী সংস্থা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-শ্রীলঙ্কা-মালদ্বীপ বিভাগ এ সমীক্ষার বিষয়ে জানে না। বিষয়টির তত্ত্বাবধান করছে মন্ত্রণালয়ের উন্নয়ন অংশীদারিবিষয়ক প্রশাসন (ডেভেলপমেন্ট পার্টনারশিপ অ্যাডমিনিস্ট্রেশন—ডিপিএ)। দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ধরনের একটি কনটেইনার টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা খতিয়ে দেখতে এ সমীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
দিল্লির সূত্রগুলো জানিয়েছে, মূলত কুমুদিনীর সঙ্গে ভারতের কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকর) আলোচনার প্রেক্ষাপটে এ সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বিদেশের এ ধরনের বাণিজ্যিক প্রকল্পে সমীক্ষা চালানো হলে রাষ্ট্রীয় সংস্থা কনকরের পরিচালনা পর্ষদ এটি মেনে নেবে না। এই পরিস্থিতিতে এ ধরনের সমীক্ষা ভারতের বাণিজ্য কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চালানো ছাড়া সমাধানের কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়।
ভারতের একটি কূটনৈতিক সূত্র দাবি করছে, প্রস্তাবিত কনটেইনার টার্মিনালটি একটি যৌথ বিনিয়োগকারী প্রকল্প। এটি আশুগঞ্জ কনটেইনার টার্মিনালের মতো ভারতীয় অনুদানে হচ্ছে না। কাজেই আশুগঞ্জের সমীক্ষায় দুই দেশের সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যুক্ত করার বাধ্যবাধকতা থাকলেও নারায়ণগঞ্জের কনটেইনার টার্মিনালের ক্ষেত্রে তার প্রয়োজন নেই।
জানতে চাইলে ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন সাহা বলেন, ‘শীতলক্ষ্যার পাড়ের জায়গাটিতে কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে ভারত, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে কেউ যদি নিজ উদ্যোগে সমীক্ষা চালায়, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।’
শুরুটা যেভাবে: ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২০১১ সালে শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জমিতে কনটেইনার টার্মিনাল নির্মাণের প্রথম প্রস্তাবটি কনকরকে দেওয়া হয়। কুমুদিনীর প্রস্তাবে বলা হয়েছিল, তাদের পক্ষ থেকে জমি দেওয়া হবে। আর অবকাঠামো তৈরি করবে কনকর। তবে এ আলোচনা প্রায় দেড় বছর থমকে থাকার পর ২০১২ সালে জুনে গতি পায়।
দরপত্রে যা বলা হয়েছে: ভারতীয় ওয়েবসাইটে দেওয়া সমীক্ষার দরপত্রে বলা হয়েছে, কুমুদিনী তাদের জমিতে ভারতের অংশীদারকে নিয়ে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কারিগরি ও আর্থিক সংশ্লিষ্টতার সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করতে চায়। কনটেইনার আনা-নেওয়ার হার, এর আর্থিক সংশ্লিষ্টতা এবং অবকাঠামো নির্মাণের খরচ নিয়ে এ সমীক্ষা হবে। দরপত্র চূড়ান্ত হওয়ার ১৪ সপ্তাহের মধ্যে এ সমীক্ষা শেষ করতে হবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×