somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখে বাধ: কিছু একটা করুন, দ্রুত

২৫ শে জুন, ২০০৯ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের সঙ্গে ভারতীয় কংগ্রেসের সম্পর্ক তো আর একদিনের নয়, বহুদিনের। দুই দলই অর্ধ শতাব্দী পাড় করেছে বহু আগে। সেই অর্থে তারা উভয়ই যথেষ্ট বয়ঃপ্রাপ্ত। কিন্তু টিপাইমুখে বাধ নিয়ে তারা এমন আচরণ করছে যেন তারা উভয় উভয়ের ভাসুর! পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারী বিভিন্ন মহল থেকে এমনভাবে কথা বলা হচ্ছে যেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। ভারতকে তারা চটাতে চায় না। চটাতে মানে সম্পর্ক খারাপ আর কি! সে না হয় ঠিকাছে। কিন্তু ন্যায্য কথা বলবে না? আন্তর্জাতিক নিয়ম-নীতি বলে তো কিছু একটা আছে, নাকি! আশ্চর্য, সাধারণ ন্যায্য দাবীর কথা বলতেও এতো কিসের দ্বিধা? কেন এখনো সরকার বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে সরকারীভাবে কোনো আপত্তি জানাচ্ছে না?

অন্যদিকে, বিএনপি জামাত শুরু করেছে আবার সেই পুরনো রাজনীতি- ভারত বিরোধী একটা হুঙ্কার তুলে বাংলার জনগণকে এক করার একটা হাস্যকর পাঁয়তারা। বিশ্ব রাজনীতি পাল্টে গেছে, সেটা তাদের বুঝতে হবে। না, তারা সেটা বুঝবেন তো না-ই, উল্টো এক কাঠি বেড়ে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জনের অপসারণ দাবী করছেন। বিএনপির সংসদীয় কমিটি থেকে এই দাবী করা হয়েছে- অফিসিয়ালি। এর মানে কি? একটা প্রতিবেশী দেশের হাই কমিশনারকে আপনারা বের করে দিতে বলছেন। সেই হাই কমিশনার তো টিপাইমুখ নিয়ে ভারত সরকারের আজ্ঞাবহ হয়ে কিছু বলেনি, বলেছে নিজের মতামত। তাতেই এরকম রিয়্যাকশন করা কি ঠিক? বিএনপির তো পররাষ্ট্র বিষয়ক এক্সপার্টরা রয়েছেন। তারা কূটনৈতিকভাবে সরকারের কাছে দাবী জানাতে পারে। টিপাইমুখে যেন বাধ নির্মাণ না হয় সেটা নিয়ে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু না, তারা সাধারণ এক হাই কমিশনার কি বলেছে তা নিয়ে ইস্যু তৈরী করছেন। জনগণ বোকা নয়। তারা সবই বোঝে।

দুই দলেরই বোঝা উচিৎ ভারতের সঙ্গে ঝগড়া করে নয়, কৌশল করে চলতে হবে। ভারতের স্বার্থপরতা আমরা দেখে আসছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এ বাংলাদেশ সরকারেরও অপারগতা অবলোকন করছি। ফারাক্কা নিয়ে কিছুই করতে পারলো না কেউ। লীগ এখন মনে করছে টিপাইমুখ নিয়ে বিরোধী দল কথা বলছে অতএব তাদের সুরে সুর মেলানো যাবে না- ভুল। সুর মেলাতে হবে জনগণের স্বার্থের সঙ্গে, দেশের মঙ্গলের সঙ্গে।

হীন রাজনীতি বন্ধ করে মহৎ হয়ে উঠুন--- আপনারা যারা নিজেদের রাজনীতিবিদ বলে দাবী করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×