somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদিয়ানি ও জামাত প্রসঙ্গে মাওলানা রুহির বক্তব্য ঃ সময় চ্যানেলের সম্পাদকীয় অনুষ্ঠান হতে ।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় চ্যানেলে সম্পাদকীয় অনুষ্ঠান দেখতেসিলাম । উপস্থাপক হেফাজত নেতা মাওলানা রুহি টেলিকনফারেন্সে আন্সে। উপস্থাপক আর মাওলানা রুহির কথোপকথন ঃ

উপ ঃ রুহি সাহেব, আপ্নারা তো কাদিয়ানিদের নিষিদ্ধ করার দাবি করেছেন। জামাত সম্পর্কে আপনাদের মনোভাব কি ?
মাওলানা রুহিঃ আমি বলি। কাদিয়ানিরা আমাদের নবী মুহম্মদ (সঃ) কে নবি হিসেবে মানে না। তাদের মুসলিম হিসেবে এদেশের ধর্মপ্রান মুস্লিমগন গন্য করেন না। তাই তাদের নিষিদ্ধ করা হোক.... হ্যান ত্যান হ্যান ত্যান।
উপঃ তা তো বুঝলাম, কিন্তু জামাত...
মাওলানা রুহিঃ প্রতিটা মুসলিম আল্লাহর নবির উপর বিশ্বাস রাখে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেই হবে না, মুহাম্মাদ রাসুল্লুল্লাহ ও বিশ্বাস করতে হবে। কাদিয়ানিরা কাফের।তাই তাদের চলাফেরা বন্ধ করতে হবে।... হ্যান ত্যান হ্যান ত্যান।
উপঃ দেখুন,রুমি সাহেব; জামাত ও মউদুদিবাদিরা কিন্তু বিশ্বাস করে নবী (সঃ) সমালোচনার উর্ধে নন। তাদের এই মনোভাব সম্পর্কে কি বলবেন?
মাওলানা রুহিঃ কাদিয়ানিরা যেহেতু নবী (সঃ) এর উপর পুর্ন বিশ্বাস করে না অতএব তাদের নিষিদ্ধ করা হোক। পাকিস্তানেও কিন্তু তারা নিষিদ্ধ। আমাদের দাবি তারা তাদের অনৈসলামিক কাজ বন্ধ করুক। তারা দেশে থাকতে পারবে, কিন্তু মুসল্মান হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে না।কারন তারা পুর্ন মুসলিম নয়। হ্যান ত্যান হ্যান ত্যান।
উপঃ মাওলানা সাহেব, আমাদের সময় সংক্ষিপ্ত । আপনি শুধু এটুকু বলুন আপনারা জামাত নিষিদ্ধ করা সমর্থন করেন নাকি করেন না?
মাওলানা রুহিঃ (এবার লাইনে আসছে) দেখুন জামাত একটা রাজনৈতিক দল। তাদের রাজনীতি নিষিদ্ধ হবে নাকি হবে না- সেইটা সম্পুর্ন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এখানে আমাদের বলার কিছু নাই।
উপঃ জি,আমরা বুঝতে পারছি আপনি কি বলতে চান। আপনাকে ধন্যবাদ।

তব্দা খায়া গেলাম। কাদিয়ানিরা মুসলিম না, তারা কাফের - এইটা বলার উনি কে? ছোটবেলায় একজন শ্রদ্ধেয় শিক্ষকের থেকে শুনেছিলাম, কাদিয়ানিরা নাকি মুসলিম নয়। তারা নাকি রাসুল (সঃ) এর বদলে গোলাম আহমদ কাদিয়ানিকে রাসুল হিসেবে মানে(নাউজুবিল্লাহ)। যাই হোক, এইটা নিয়ে তখন আগ্রহ জন্মেছিল। এর পরে একটি ইসলামি মাসিকে বাংলাদেশের কাদিয়ানি জামাতের প্রধান খলিফার একটা সাক্ষাৎকার পড়েছিলাম। ওখানে তিনি বলেছিলেন, তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার, কারণ তারা অনেক বেশি মুক্তমনা। তিনি আরও বলেছিলেন, তারা রাসুল(সঃ) কে নবী মানেন। আর তারা গোলাম আহমেদ কাদিয়ানিকে মানেন একজন সংস্কারক হিসেবে। যিনি নতুন কোন কিছু চাপিয়ে দেন নাই, বরং পুর্বের ধারাগুলোকেই যুগোপযোগী হিসেবে তুলে ধরেছেন। যেমনঃ ১৫০০ বছর আগের মসজিদে মাইক,ফ্যান,লাইট ছিল না।এখন বিজ্ঞানের যুগে আমরা সহজেই মাইকের মাধ্যমে আজানের ধ্বনি বহুদুর ছরিয়ে দিতে পারি(যদিও কিছু কিছু মসজিদে এখনো মাইক ব্যবহার করা হয় না 'হারাম' বলে! আমার স্কুলের এক বন্ধু ঈদের নামাজ বাদ দিয়েছিল কারণ বাড়ির মসজিদে মাইক আছে। সে প্রতি জুম্মা আধা ঘণ্টা হেটে মাইকবিহিন মসজিদে গিয়ে পড়তো।)
যাই হোক, উনি বলেছিলেন যে, কাদিয়ানি সাহেব নাকি নিজেকে নবী হিসেবে দাবি করেন নাই।

কাদিয়ানিরা মুসলিম না কাফের সেইটা নিয়া আমার মাথাব্যথা নাই। আমার প্রশ্ন হইলো, ওনাদের কাফের বলার জন্য রুমি সাহেব কেডা? কেউ যদি বলি নিজেকে মুসলিম বলে দাবি করে তবে তাকে কি এভাবে সরাসরি কাফের বলা যায়? আর মুস্লিমদের ৭৩ টা ধারার মধ্যে শুধু কাদিয়ানি ধারার বিরুদ্ধে এতো উঠেপড়ে লাগা ক্যান? ১৯৪৭-৫০ সময়ে যে ৩০০০০ কাদিয়ানি আবু আলা মউদুদির জন্য জীবন দিসে,সেটা তো অজানা নয়। সেই মউদুদির প্রেতাত্মা এখন হেফাজতের উপর ভর করসে

(লেখাটা গতকাল রাতের। নেটের ঝামেলার কারণে তখন দিতে পারি নাই,এখন দিলাম। )
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×