somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের সাথে বসে দেখা ছবি ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে টিভি দেখতে বসছি । কি দেখা যায় খুজতেসি।পাশে মা বসে ছিল। প্রথমে দিলাম Fox Movies । দেখি The Haunted Mansion দেখাচ্ছে। কবরস্থানে কতগুলা ভুত দুষ্টামি করতেসে। নাম দেখে বলল : এটা এডি মারফির মুভিটা না ?
আমি তো অবাক; বললাম, তোমার এডি মারফিকেও মনে আছে ?
মা ঃ হ্যা, ২-৩ বার দেখা হইসে এইটা , তাই মনে আছে।
এরপর চেঞ্জ করে দিলাম Star Movies । সেখানে সালমান খানের বিজ্ঞাপন চলতেসে; উপরে Ghost Rider লেখা।
মা ঃ ঘোস্ট রাইডারে সালমান খান কি করে?
আমি ঃ থাম্বস আপের এড ।
চেঞ্জ করে Hbo দিলাম। দেখি Cowboys & Aliens. ড্যানিয়েল ক্রেগকে দেখাচ্ছে।
মা ঃ ক্রেগ সাহেব বসে কি করে?
( কি ব্যাপার, ক্রেগকেও মনে আছে !গত সপ্তাহে Skyfall একসাথে বসে দেখেছিলাম । তাই হয়ত)
ক্যামেরা ফোকাস করলো হ্যারিসন ফোর্ড কে।
মা ঃ এরা এত বয়স হবার পরেও নায়কের অভিনয় করে !
আমি ঃ একে চিনতে পারস ?
মা ঃ কেন চিনবো না ? ঐ যে , ইন্ডিয়ানা জোন্স !
সবাই আসতে আসতে বুড়া হয়ে যাচ্ছে। এ,জ্যাকি চ্যান । খালি টম ক্রুসকেই মনে হয় বয়স কম।
আমি ঃ টম ক্রুসের বয়স ৫০ !
মা ঃ ৫০ হইলেও চেহারায় বয়সের ছাপ পরে নাই।ও, তারপর ব্রাড পিট ; এদের দেখলে বয়স কম মনে হয় ।(আমি তো ভাবতেসি ক্রুস, পিটের কথা মার খেয়াল আছে ক্যাম্নে? তখন মনে হইলো গত মাসে দুইজনে বসে ঘোস্ট প্রটোকল দেখসিলাম। আর ট্রয়,ওশেন'স এগুলা প্রায়ই Wb তে দেখায়। তাই হয়ত।)
আমি আবার ফোর্ডকে দেখাই ঃ ওনার বয়স ৬৫ বছর।
মাঃ সেই তুলনায় এখনো অনেক ফিট । ঐ যে প্রেসিডেন্টের অভিনয় করলো , প্লেন থেকে প্যারাসুট নিয়ে লাফ দিল (বুঝলাম Air Force 1).
এড দেওয়ায় আবার ঘোস্ট রাইডার দিলাম।
মা ঃ ওর না মাথা আগুনের হয়ে যায় ?
আমি ঃ হুম।
মাঃ কই হচ্ছেনা তো ?
আমি ঃ আরেকটু পরে। বেশিখন হয়নাই শুরু হইসে।
মা ঃ এই লোকটাও ভাল অভিনয় করে। একটা ছিল ম্যাপ নিয়ে, গুপ্তধন খোজে (National Treasure). তবে সবচেয়ে ভাল ছিল যেইটায় প্লেন নিয়ে পুলিশদের থেকে পালায়,লম্বা লম্বা চুল থাকে, (Con Air)ওইটা।

কিছুক্ষণ দেখার পর উঠে পরলাম। মা তখনো ঘোস্ট রাইডার দেখতেসে ।

* ছোটবেলায় ,যখন শুধু বিটিভি ছিল; বাসার ৫ জন মিলে একসাথে মুভি অফ দ্য উইক দেখতাম। বেনহুর , গ্লাডিয়েটর, দ্য মেসেঞ্জার । পরে যখন ডিশের লাইন নেওয়া হলো ; তখন তো আরও মজা। একসাথে র‍্যাম্বো ,টার্মিনেটর ,জ্যাকি চ্যান বা জেট লির অ্যাকশন মুভি দেখা হত । এখন আর সে সুযোগ হয় না, তবু সেই আমেজটুকু মা আর আমি,২ জনে ধরে রাখসি। একা দেখার চেয়ে দোকা দেখার মজাই আলাদা।

** মাঝে মাঝে মজার মুডে থাকলে মা আমাকে "মাস্টার শিফু " ডাকে । :P
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×