বছরখানেক আগে একবার এক মুরুব্বিস্থানীয় বড় ভাই বলেছিলেন তোমরা সিলেটীরা তো পড়ালেখাই করতে চাও না। তোমাদের স্বপ্নই থাকে ক্যামনে লন্ডন যাওয়া যায়। বললাম একথা কেন ভাইয়া ? বললেন , তুমিই দেখো ; তোমাদের ওখানে এস.এস.সি. পাশ করলেই বাবা ছেলেকে একটা হোন্ডা কিনে দেয়; আর এইচ.এস.সি. পাশ করলেই সেই ছেলে চলে যায় লন্ডনে বাসন মাজতে আর রাস্তা ঝাড়ু দিতে । তুমি কয়টা লেখাপড়া জানা মানুষ দেখবা সিলেটে ? কথাবার্তা এরপর প্রবাসিদের রেমিটেন্স এবং সেখান থেকে সাইফুর রহমান ও মাল মুহিতের দিকে টার্ন নেয় ।
তিনি কথা খুব ভুল যে বলসিলেন তা না। তবে যেভাবে বলেছিলেন অতটা না। মাত্র ৪টা জেলা সিলেটে। সুনামগঞ্জ পুরাটাই হাওর এলাকা; অন্য জেলাগুলাও কমবেশি হাওর অধ্যুষিত । ওখানের স্কুলে শিক্ষক পাওয়া যায় না; বাইরের কেউ যেতেও চায় না। ভাল ওসমানী মেডিক্যাল ছাড়া একটাও ভাল হাসপাতাল নাই। প্রত্যন্ত অঞ্চল থেকে আনতে আনতেই অনেক সময় রোগী মারা যায়। এটা ঠিক একসময় অন্য ছেলেরা যেখানে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখত ; তখন সিলেটীরা লন্ডনে যাবার স্বপ্ন দেখত ।(এমন একটা পরিবারও পাওয়া যাবে না যেখানে লন্ডনি কেউ নাই।) কিন্তু এখন সময় পাল্টাইসে। সিলেটীরাও এখন লেখাপড়ায় এগিয়ে আসছে। যদিও দেশের অন্য বিভাগের চেয়ে তুলনামুলকভাবে কম, তারপরও । কোটা নয়, মেধার জোরেই তারা নিজেদের প্রমান করছে।
আজকে একটা উদ্ভট জিনিস দেখলাম। শাবিপ্রবিতে বর্তমান মেয়র আরিফুলের (বিএনপি) নেতৃতে ভিসি বরাবর সাবেক মেয়র কাম্রান (আম্লিগ) সহ সব দলের জেলা সভাপতিরা (বাসদ,জাসদ,ন্যাপ, ওয়ার্কার্স ) ভর্তি বাতিল ও ৫০ % কোটার দাবিতে স্মারকলিপি দিসে, (কর্নেল অলি ও তাল মেলাইসে) যার প্রতিবাদে শ্রদ্ধেয় মুঃ জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যাডাম পদত্যাগ করেছেন।
এই বাইনচোদ গুলা কি করসে সেইটা কি তারা বুঝতে পারতেসে? পুরা দেশের মানুষের কাছে আমাদের ছোট করে দিল। পোলাপাইন হাসাহাসি করতেসে বাকি সবগুলাতেও তাহলে এমনে কোটা সিস্টেম চালু করে দেওয়া হোক। এক জায়গায় দেখলাম, " সিলেটীরা মুর্খ ; তাই তাদের কোটা দরকার। " কথা তো ভুল বলে নাই, বিষয়টা তো তাই দাঁড়াইল । নষ্ট ভোটের রাজনীতির জন্য পুরা দেশের কাছে আমরা ছোট হয়ে গেলাম।
জাফর স্যারের পদত্যাগ আমাদের জন্য লজ্জা ও অপমানের। গাধা গুলা কি জানে তরুন প্রজন্মের মাঝে জাফর স্যারের যে জনপ্রিয়তা, পুরা সিলেট বিভাগেও এতগুলা ভোটার নাই?
স্যার, আসলেই আমরা মুর্খ। আপনাকে বোঝার ,কদর করার মত যোগ্যতা আমাদের মত মুর্খদের নাই।
(একটা জিনিস অবাক লাগলো ; বিসিএসে কোটা বাতিলের দাবিতে যে বামরা সবচেয়ে সোচ্চার ছিল, তারাই এখন ৫০% কোটার দাবিতে অটল । কি আর কমু; আমরা আমজনতা,সবসময়েই চোদনা ছিলাম, আছি এবং থাকব )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


