একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি; কালকে সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার যে অবরোধ ডাকা হয়েছে ,তাতে সবাই একটু সাবধানে থাকবেন। একটু আগে ছাত্রদলের এক ঘনিষ্ঠ বড় ভাইয়ের সাথে কথা হল। গত ৩ দিন যে অবরোধ হয়েছে ;এটা তার থেকেও কঠিন অবরোধ হবে। একে তো একদলীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ পায়তারা করতেসে ; তার উপর সিনিওর নেতাদের একের পর এক মামলা - হয়রানি করা হইতেসে । বিএনপির দেয়ালে পীঠ ঠেকে গেছে; তৃণমূলের কর্মীরা মরিয়া। তাই কালকে থেকে যে অবরোধ ; তা আগের থেকেও কঠিন হবে। সবাই সাবধানে থাকবেন, আর রাজনীতির জাঁতাকলে যাতে সাধারণ মানুষ পিষ্ট না হয়, সেই প্রার্থনা করুন।
কারা ভাল কারা খারাপ ,সেই তর্কে যাচ্ছি না। আমরা হয়ত নিরাপদে বাসায় বা হলে থাকব ; কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের তো বের হতেই হবে। আওয়ামীলীগ - বিএনপি দুইটাই খারাপ, তাই একটার পক্ষ নিয়ে অপরকে গালি না দিয়ে বরং ঘর থেকে বের হওয়া প্রতিটা মানুষ যেন নিরাপদে ঘরে ফেরে; আর যেন শাহবাগের ১৯ জনের মত কারো অবস্থা না হয় সেই দোয়া করুন।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



