somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

B-SCAN ও একজন সাবরিনা সুলতানা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে। খুব ছোট বয়সেই "মাসকুলার ডিসট্রফি " নামক রোগে আক্রান্ত হয় সে। ধীরে ধীরে চলা-ফেরা করার শক্তি হারিয়ে ফেলতে থাকে মেয়েটি । স্কুল বন্ধ হয়ে যায়, বাইরে বের হওয়াই বন্ধ। মা-বাবার সাহায্য ছাড়া হুইলচেয়ারেও ওঠা-নামা করাও শক্ত হয়ে পড়ে। কোথাও গেলে সবাই করুণা নাহয় ঘৃণার চোখে তাকাত, পারিবারিক অনুষ্ঠানেও অংশ নেওয়া বন্ধ। সমাজের চোখে অচ্ছুৎ মেয়েটির নির্বাসিত জীবন শুরু হয়।

কিন্তু মেয়েটি তার পরিস্থিতি মেনে নেয় নি । এক সাহসি পদক্ষেপ নিয়ে বসে সে। প্রধানমন্ত্রির কাছে চিঠি লিখে; যদিও জানতো তার চিঠি কখনোই পৌঁছাবে না। মেয়েটির লেখার ক্ষমতা অসাধারণ । তার চিন্তা-চেতনা ছড়িয়ে দেবার জন্য শুরু করে ফেইসবুকে লেখালেখি। পোলিওর শিকার বান্ধবি সালমা মাহবুবকে সঙ্গে নিয়ে শুরু করে যোগাযোগ । অবশেষে ২০০৯ সালের ১৭ জুলাই ৫০০০ সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে B-SCAN (Bangladeshi Systems Change Advocacy Network ) , সকল শারীরিক বাধার সম্মুখিন মানুষের কল্যানার্থে । মাত্র ৪ বছরের মাথায় এটি এই বিষয়ে কর্মরত এদেশের শীর্ষস্থানিয় একটি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সকল সরকারী যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক,অফিস সহ সকল পাব্লিক প্লেসে প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার জন্য রাম্প বসানো এবং এই জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুলত প্রতিষ্ঠানটি কাজ করে। এছারাও প্রতিবন্ধীদের শিক্ষাদান , কর্মসংস্থান , হুইলচেয়ার বিতরন সহ অন্যান্য কাজ তো আছেই। অতুলনীয় তার কর্মস্পৃহা, চলাফেরায় অসুবিধা হলেও মেয়েটি কখনোই থেমে থাকে না।

আশা করি B-SCAN এর কর্মপরিধি আরও বাড়বে। এখন না হলেও হয়ত ১০-২০ বছর পর আমরা একটা সুস্থ সুন্দর সমাজ পাব, যেখানে প্রতিবন্ধী হবার জন্য কাউকে করুণা পেতে হবে না।চলাফেরায়,শিক্ষায়,কর্মে সব জায়গায় সমাদৃত হবে।

U may say I'm a dreamer
But I'm not the only one
I hope some day u will join us
& the world will live as one ....

বিশ্ব প্রতিবন্ধী দিবসে B-SCAN এর প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানা ও তার প্রতিষ্ঠানের জন্য অনেক ভালবাসা ও শুভকামনা । :) :) :)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×