somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর মন্দ্রসপ্তক

১৫ ই মে, ২০০৭ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে বড় আশা ছিল একটা ব্যান্ডদল গঠন করিব। মাতৃদেবীর কল্যানে এবং যথাযথ পৃষ্ঠপোষকতায় ছোটকালেই গিটারে হাতেখড়ি। তোবে আমার দৌড় ওই সঙ্গত পর্যন্তই। সঙ্গীতে আর উঠতে পারিনা। ডর হয় যদি দেয়ালে চিড় ধরে! যা হোক যথাসময়ে আরো কিছু সঙ্গীসাথি (অবশ্যই ভালো গায়ক সহ) জুটাইয় একটা ব্যান্ডদল গঠন করি। নামটা দেই মন্দ্রসপ্তক। বেশ খটমটে নাম, আমারই দেয়া। সুরের ৩টা ভাগ - মন্দ্র, মধ্য এবং তারা। সবচেয়ে নিচু স্কেলের সাতটা সুরকে একত্রে বলে মন্দ্রসপ্তক। আর উঁচু স্কেলের সাতটাকে বলে তারাসপ্তক। ক্লাসিকাল শেখা ছোটবোনের কল্যানে এগুলো আগেই জানাছিল। বিপত্তিটা বাধল এখানেই। এক্কেবারে গোড়ায় গলদ। নামেই যে সমস্যা। যাকেই ব্যান্ডের নামটা বলি, সেই ভুরু কুঁচকে জিঞ্জেস করে, "এটা হূমায়ূন আহমেদের একটা বইয়ের নাম না?"
হূমায়ূন আহমেদ বাংলাদেশের একজন অন্যতম প্রধান লেখক। তিনি যে খুব প্রভাবশালী লেখক তা জানতাম কিন্তু এতটাযে তা জনা ছিল না। আমার ঞ্জাতিগুষ্ঠির এবং বন্ধুমহলের সবারই বই পড়ে চোখ নষ্ট করার বদঅভ্যাসটা আছে। তাই যাকেই বলি ব্যান্ডের নাম মন্দ্রসপ্তক সেই বলে এটা হূমায়ূন আহমেদের একটা বইয়ের নাম!!! আরে বাবা এটা কি তার বানানো শব্দ নাকি তার নিজস্ব সম্পত্তি? তবে এজন্য লেখককে বাহবা দিতেই হয়। মাইনষে শব্দের অর্থ জানেনা, বানান জানেনা, কিন্তু এইটা ঠিকই জানে যে এইটা হূমায়ূন আহমেদের বইয়ের নাম। মারহাবা! মারহাবা!! মারহাবা!!!
নেহায়েত শব্দটা খুব বেশি পছন্দ হইছে তাই আমিও ঘাড়ের রগ ফুলাইয়া তর্ক করি - "ক্যান এই শব্দ কি অভিধানে নাই? না কোথাও লেখা আছে এই শব্দটা হূমায়ূন সাহেব ছাড়া আর কেউই ব্যবহার করতে পারবোনা? কি মিয়া জবাব দাওনা ক্যান?"
বলাই বাহুল্য শ্রোতারা নিশ্চুপ থাকে। তবে ব্যান্ড যখন বিখ্যাত (???) হয়ে যাবে তখন কি আর আমি বাড়ি বাড়ি গিয়ে তর্ক করে আসবো? আপনারাই বলেন...
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ দুপুর ১২:০৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×