"কে গো তুমি এই বিজন বনে, অল্প বয়সে অসীম সাহসে আসিয়াছ বন মাঝে ?" - অখ্যাত এক সিনেমার বিখ্যাত এই সংলাপ গুলো বলেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কবি একটি সিনেমার ছোট্ট একটি চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় প্রতিভা প্রবল কবি খ্যাতির আড়ালে চাপা পড়ে যায়। আমি এখানে কবির অভিনয় বা কবি প্রতিভার কথা বলবনা। আমি বলব তাঁর জন্মজয়ন্তীতে করা একটা অনুষ্ঠানের কথা। গেল ২৫ শে মে ছিল কবির জন্মজয়ন্তী। এ উপলক্ষে ১১ ই জুন ছায়ানট পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। পাকেচক্রে সেই অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়। তো যথাসময়ে অনুষ্ঠান শুরু হল। প্রথমেই কারাস। সমাবেত কন্ঠে শিল্পীরা গেয়ে উঠলেন "আজি রক্ত নিশী" গানটি। পুরো অডিটরিয়াম গমগম করে উঠলো। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠলো। যদিও ছায়ানটের অনুষ্ঠানের সমালোচনা করার দুঃসাহস আমার নেই তবুও বলি, ছোটখাট দুই একটি ভূল ছাড়া পুরো অনুষ্ঠানটি ছিল অসাধারণ। তবে সবচেয়ে সুন্দর ছিল সমাপ্তিটা। অনুষ্ঠানের শেষে শিল্পীরা হঠাৎ দাঁড়িয়ে যান। ওদিকে পেছনে নতুন একটি গানের বাজনা শুরু হয়েছে। আমিতো বেশ অবাক। আবার দর্শকরাও দেখি দুচারজন করে দাঁড়াতে শুরু করেছেন। একটু পরেই যখন শিল্পীরা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন তখন ব্যাপারটা পরিস্কার হল। ততক্ষনে পুরো হলরুম দাঁড়িয়ে গেছে। আমি অবাক বিস্ময়ে দেখলাম প্রতিটি মানুষ স্থির দাঁড়িয়ে মাতৃভূমির প্রতি সম্মান জানাচ্ছে। পুরো অনুষ্ঠান জুড়ে ছুটোছুটি করা শিশুটিও স্থির দাঁড়িয়ে। অপার শ্রদ্ধা মেশানো গর্বে সবার মাথা উচুঁ হয়ে আছে। তাদের চোখেমুখে কি অদ্ভুত এক দীপ্তি। আশ্চর্য এক নীরবতার মাঝে পুরো হলরুম যেন জাতীয় সঙ্গীতের সুরে ভেসে যাচ্ছে। আমার বাঙ্গালি সত্তা যেন বহুদিন পর ঘুম ভেঙে গা ঝাড়া দিয়ে উঠলো। বাঙ্গালি জাতি বোধহয় সত্যিই অদ্বিতীয়। যে জাতির মানুষ তার মাকে এত ভালবাসে, তাদের কি কোন ক্ষুদ্রতা স্পর্শ করতে পারে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।