somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খই ভাজা - ১: প্রসঙ্গ রবীন্দ্রসঙ্গীত এবং ফিউশন

১৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার ছেলেপিলেরা কি অশৈলী কান্ডকারখানাই না শুরু করেছে। কি অন্যায় কি অন্যায় বলুনতো দেখি। কবিগুরুর গানের বিকৃতি! ছিঃ ছিঃ ছিঃ, একি সহ্য করা যায়। নাহ্ এযুগের সব তরুণই একেবারে বখে গেছে দেখছি। ছিঃ ছিঃ ছিঃ. . . . .
রবীন্দ্রনাথের গান মানেই অন্যরকম একটা আমেজ। পুরোপুরি ভিন্ন মাত্রার কিছু। আমাদের দেশে এগানের সমঝদার অনেকেই আছন। তবে এটা ঠিক তরুন সমাজের বড় একটা অংশ এ সুধা পানে আগ্রহী নন। অভিযোগ গানগুলো ঢিমেতালের মানে একটু ধীরলয়ের আরকি। আবার অনেকে বলেন তরুণ সমাজের নাকি রবীন্দ্রসঙ্গীতের অন্তর্নিহিত গূঢ় অর্থ বোঝার আগ্রহ নেই বা ক্ষমতাই নেই। তবে আমি একথা বিশ্বাস করিনা।
উঠতি বয়সে সবাই একটু তালের গান পছন্দ করলেও তারা ধীর লয়ের গান যাকে বলে স্লো-ট্র্যাক সেটাই বেশী পছন্দ করেন। আর আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীতের গূঢ় অর্থ উদ্ধারে ব্যর্থ লোক খুঁজে পাওয়া ভার। আর তা এমন শক্ত কিছুও নয়। তাহলে এই গানের দোষটা কোথায়? আছে, দোষ আছে। রবীন্দ্রসঙ্গীতের সাথে এখনো সেই আদ্দিকালের বাজনা বেজে চলেছে। সঙ্গত বলতে হারমোনিয়াম, বাঁশি, তবলার দু চারটে টুকটাক আর কি বোর্ডের কিছু ক্লান্তিকর সুর। এগুলোর কদর এখন আর নেই মানে তরুণদের কাছে নেই। তারা চায় একটু বৈচিত্র, একটু অন্য রকম মিউজক।
তাদের প্রণ ভরানোর জন্য যদি একটু গিটারের প্লাকিং, একটা লিড আর বেসের বাড়ি দেয়া যায় তাতে খারাপ কি? এগুলো তো সঙ্গত মাত্র। গানের তাল, লয়, মূল সুর সব কিছু অবিকৃত রেখে যদি এসব ইন্সট্রুমেন্টের কিছু ব্যবহার করা যায় তাতে সমস্যা কোথায়? এতে তো গানের সুরের বা বার্তার কোন ক্ষতি হচ্ছেনা।
যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুরই পরিবর্তন হয়। সব কিছুই খোলস পরিবর্তন করে। কবিগুরু তাঁর গানে যে সুর দিয়েছেন তা পরিবর্তনের প্রশ্নই আসেনা তবে সঙ্গত তো পরিবর্তন করাই যায়। আমি ভাই মুখুসুখ্যু মানুষ, আমি আর গানের কি বুঝি। বড় বড় গন্যিমান্যি ব্যাক্তিরা কি আর শুধু শুধু ক্ষেপেছেন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×