চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকার পশ্চিম-উত্তর বঙ্গোপসাগর থেকে জলদস্যুদের হত্যাকাণ্ডের শিকার আরও ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এনিয়ে লাশের সংখ্যা দাড়ালো ২০ এ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযানে হাত-পা বাঁধা অবস্থায় এসব জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।
কোষ্টগার্ডের চট্টগ্রাম এর জোনাল কমান্ডার মো. কায়সার বাংলানিউজকে জানান, সাগরে হাত- পা বাঁধা অবস্থায় ১৭ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পশ্চিম উত্তর প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সাগরে জাহাজ ফাঁড়ি চ্যানেল থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার আব্দুল্লাহ আল ইউসুফ বলেন,‘উদ্ধার হওয়া ১৭ জেলের মৃতদেহ স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এর আগে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে গভীর সাগরে সোমবার দুপুরে তিন জেলের লাশ ভেসে উঠে। স্থানীয় জেলেরা জানান, জলদস্যূদের কবলে পড়ে আরও কমপক্ষে ২০ জন জেলে নিখোঁজ আছেন।
সোমবার রাতে উদ্ধার হওয়া তিন জেলে হলেন, বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মো.মতিন, মো.ইউনূস ও নেজাম উদ্দিন।
পুলিশ ও বাঁশখালী-কুতুবদিয়ার স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরতে যাওয়া তিনটি নৌকার প্রায় ৩২ জন জেলে গত ২৬ মার্চ থেকে নিখোঁজ আছে। এদের মধ্যে ভেসে উঠা ১৬ জনের লাশ অন্যান্য জেলেরা সোমবার দুপুরে দেখতে পায়।
এরপর দুপুরে শেখেরখীল থেকে কয়েকজন জেলে লাশগুলো উদ্ধারের জন্য সোমবার গভীর সাগরে যায়। রাতে তিনজনের লাশ লাশগুলো বাঁশখালী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে ১৭ জনের লাশ উদ্ধার করেছে।
কোষ্টগার্ডের উদ্ধার করা এসব মৃতদেহ গভীর সমুদ্র থেকে তুবদিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পরিদর্শক আমিরুল ইসলাম।
সূত্র
বাংলাদেশী কোষ্টগার্ডের কৃতিত্ব একজন মৃত জেলেও হারাবে না। ধীরে ধীরে সবাইকে মৃত পাওয়া যাবে ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৯

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।