পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র-দৃষ্টি সবার কানাডার দিকে ........
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের যারা রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, দুর্নীতির খোঁজ-খবর রাখেন তাদের সবার দৃষ্টি এখন কানাডার দিকে। বিশ্বব্যাংক উত্থাপিত বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির মামলা শুরু হয়েছে সেখানে। সে দেশের আদালতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির দায়ে অভিযুক্ত কানাডার নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার (কারাবন্দী) বিরুদ্ধে প্রাথমিক শুনানি চলছে। ৮ এপ্রিল শুরু হওয়া এ শুনানি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। শুনানির তথ্য সম্পর্কে কোনো কিছু প্রকাশ না হলেও ওই মামলার রায়ের উপর নির্ভর করবে অনেক কিছুই। শুধু দুই আবুল, মশিউর-মোশাররফের ভবিষ্যৎ নয়; নির্ভর করবে মহাজোট সরকারের ভাবমর্যাদা, উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক, বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক, দুর্নীতি দমন কমিশনের ইমেজ ইত্যাদি। ওই মামলার রায়ের প্রভাব আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপকভাবে পড়বে। উল্লেখ্য, কানাডা দুর্নীতি সংক্রান্ত আইনে কঠোর এবং এসএনসি-লাভালিন আরো কয়েকটি প্রকল্পের দুর্নীতি করায় দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে কুখ্যাতি কুড়িয়েছে।
বিস্তারিত এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন