আজকে মজার একটি ঘটনা উপলব্ধি করছি। সবার সাথে শেয়ার করলাম।
আজকের সকালে যমুনা ব্যাংকের একটি শাখায় যাই টাকা তুলতে। তো রীতিমত চেক জমা দিয়ে ক্যাশ কাউন্টারে দাড়িয়ে আছি। এই ব্যাংকের নিয়ম হলো প্রথমে চেক কম্পিউটারে যাবে সেখান থেকে সেকেন্ড অফিসারের কাছে পরে যাবে ক্যাশ কাউন্টারে। তাতে বেশ সময় লাগে। আমি ক্যাশ কাউন্টারের পাশে দাড়ানো। আর ওপাশে এক ম্যাডাম কর্মরত। এর মাঝে পিয়ন চা দিয়ে যেতেই ম্যাডাম পিয়নকে ডেকে বলে এই পুরানো কাপ দিয়েছো কেন? পিয়ন বলে ম্যাডাম পুরোনো কই? যাও পাল্টিয়ে নিয়ে আসো বা অন্য কাউকে দাও। পরে সেকেন্ড অফিসারকে চা খাওয়ার জন্য দিলে সে বলে আমি দুধ চা খাই না। রং চা খাই। ছেলেটি আবার নতুন একটা কাপে চা নিয়ে এলো। ম্যাডাম এবার বলে এটা কেন? এটা চলবে না গিয়ে দেখ এরকম একটা কাপে এক পাশে লিপিষ্টিক লাগানো আছে ওটা নিয়ে এসে। পিয়ন বলে ম্যাডাম পানি দিয়ে পরিস্কার করলে লিপিষ্টিক এর দাগ থাকে না। ম্যাডাম বলে আরে কিছুক্ষন আগে দিলাম। ধমকের সুরে বলে যাও নিয়ে পাল্টিয়ে আনো। আমার চেক আসতে দেরী হওয়ায় আমি ছেলেটিকে অনুসরন করে কেন্টিন রুমের পাশে গিয়ে দেখি ছেলেটি কাপে থুতু ছিটিয়ে লিপিষ্টিক দেয়া কাপে ঐ চা ঢেলে নিয়ে আসলো। আর ম্যাডাম মনের সুখে লিপিষ্টিক দেয়া কাপে চা পান করলো। ওদিকে আমার চেক ক্যাশ হওয়ায় আমি বেড়িয়ে আসলাম। আর ম্যাডামকে বললাম কাউকে হয়রানী করা ঠিক না। ম্যাডাম আমার দিয়ে তাকিয়ে আবার কাজ করা শুরু করলো। ম্যাডাম হয়ত ভাবছে চেক প্রেমেন্ট করতে দেরি হওয়ার জন্য আমি এটা বলছি।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।