কয়েক দিন আগে আমাদের অফিসের দ্বিতীয় লিফটে আটকাইয়া গেছিলাম বের হতে প্রায় ১০/১৫মিনিট সময় লাগছে। ততখনে জান চলে যাওয়ার অবস্থা। লিফট আটকাইয়া যাওয়ার পর জরুরী এর্লাম বাজানোর পরও কোন সাড়া শব্দ না পেয়ে নিজে নিজে লিফট এর দরজা খোলার চেষ্টা করলাম অনেকক্ষন ধাক্কাধাক্কির পর লিফট এর দরজা ফাক করে নিশ্বাস নিলাম, চেয়ে দেখি দুই ফ্লোরের মাঝে আটকাইয়া আছে আমি সর্বশক্তি প্রয়োগ করে দরজা খুলে নিচে লাফিয়ে পড়লাম তেমন কোন ক্ষতি হয়নি অথচ লিফটম্যান বা সংশ্লিষ্ট কাউকেই পায়নি সহযোগিতার জন্য আল্লাহ রক্ষা করছেন। লিফট আটকানো ভয়ানক ব্যাপার যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য আরোও ভয়ানক ব্যাপার। ঢাকা শহরের যে হারে বিদু্্যৎ যায় তাতে যে কেউ লিফটে আটকা পড়তে পারেন। তবে কিছু সাবধানতা অবলম্বন করুন যেমন=
//// অতিরিক্ত লোক হয়ে লিফটে উঠবেন না। লোড সিগনাল পড়লে নিজ থেকেই নেমে পড়ুন।
//// অল্প দুরত্বে লিফট ব্যবহার না করে হেটে উঠুন তাতে স্বাস্থ্য ভাল থাকবে।
//// কখনও একা লিফটে উঠবেন না। কোন রকম বিপদ হলে দুজন মিলে কিছু একটা করা যায়।
//// লিফটম্যান আছে কি?না দেখে নিবেন। লিফটে উঠে অযথা সুইচ টিপবেন না তাতে অনেক সময় লিফট আটকে যেতে পারে।
//// বিদু্ৎ চলে গেলে ক্ষানিক সময় অপেক্ষা করুন অনেক বিল্ডিং এ জেনারেটর আছে যার দ্বারা সংক্রিয় ভাবে লিফট চালু হবে। যদি চালু না হয় তবে জরুরী এলার্ম সুইচ চাপুন অথবা ইন্টারকমে কথা বলুন। যদি কোনটাতে কাজ না হয় তবে লিফট এর দরজাটা একটু ফাঁক করার চেষ্টা করুন। হালকা ফাঁক হলে তাতে বাতাস ঢুকবে নিশ্বাস নিতে সুবিধা হবে। এরপর দরজা ফাঁক করে দেখে শুনে একে একে বেড়িয়ে পড়ুন তারাহুড়া করবেন না তাতে বিপদ হতে পারে। আর কাছাকাছি কেউ থাকলে মোবাইল করুন সাহায্যে জন্য।
//// নিজস্ব অফিস হলে (যেখানে লিফটম্যান নাই) মাঝে মাঝে এলার্ম বাজিয়ে দেখুন ঠিক আছে কিনা।
//// জরুরী প্রয়োজন ছাড়া লিফট ব্যবহার বন্ধ করুন। বলা তো যায় না কখন ঐ যন্ত্রনার মাঝে নিজে বন্দী হয়ে যান/////
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।