চৈত্র সংক্রান্তি আমার দেখা নীল পুজা
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চৈত্র সংক্রান্তির শেষ দিনে কিছু হিন্দু ধর্মাবলীরা একটি পুজা উদযাপন করে সেই পুজাটির নাম নীল পুজা। এরকম একটি পুজা দেখেছিলাম ২০০৩ সালে। পুজাটি অনুষ্ঠিত হয় ( পিরোজপুর) জেলার ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে।
হিন্দু ধর্মাবলীর কোন কাজের সুফল পাওয়ার জন্য নীল পুজা মানত করে। যদি কাজটি হাসিল হয় তবে তারা চৈত্র সংক্রন্তির দিন এই পুজাটি পালন করে। চৈত্রের শেষ দিন বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে পুজাটি শুরু হয়। একটি মন্ডব সাজিয়ে তার চারপাশে পুরোহিত বিভিন্ন মন্ত্র পাঠ করেন। অর্থাৎ যে মানত করেছিলেন সেই ব্যক্তি মহিলা অথবা পুরুষ যেই হোক ব্যক্তি ওখানে বসে থাকবেন। (আমি মহিলাকে পুজা নিতে দেখছি ) পরে পুরোহিত মহিলাটির মুখে কিছু বেল পাতা দিয়ে রাখেন কিছুক্ষন পর নতুন একটা গাছমা দিয়ে মহিলাটির জিববাহ বের করে তাতে এক সুতা পরিমাপের মোটা একটি রড জিববাহর নিচ থেকে ফুটা করে জিব্বাহর উপরের বের করে আনে। তার পর জিব্বাহটাকে মোড় দিয়ে অর্থাৎ সেই রডটাকে আড়মোড় করে মহিলাটিকে হাটিয়ে কিছুদুর নদীঘাটে নিয়ে পানির মধ্যে নামিয়ে আস্তে করে রডটি বের করে আবার বেল পাতা দিয়ে দেয়। আর তখন দর্শনীয় লোকজন আনন্দে মেতে উঠে। অনেকে আবার পানিতে ডুবাডুবি করে পাপ মোজার জন্য। যখন জিববাহর মধ্যে রড ঢুকায় তখন দেখে অনেকই সহ্য করতে পারে না কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। এই পুজাটি যে মানত করে সে যদি না নিতে পারে সেজন্য আবার লোক ভাড়া পাওয়া যায়। তখন টাকা পয়সা দিয়ে নীল পুজা করিয়ে নেয়। জানিনা এটা কতটা বিজ্ঞান সম্মত তবুও এটানাকি অনেক দিন থেকে প্রচলিত। এর পর চলে সারারাত গান-বাজনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন