'' হ্যালো। শুনতে পাচ্ছো।''
'' হ্যা, বলে যাও।''
'' বিরক্ত করলাম মনে হয়।''
'' তা তো একটু করলেই।''
'' ওহ!''
'' থেমে গেলে কেন? আমি একটু লিখছিলাম। তুমি যদি না বোঝ কে বুঝবে বল?''
'' তুমি তোমার লেখা নিয়েই থাকো। আমি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব।''
'' হুমকি দিচ্ছো। করলে করতে পারো।’’
'' কি বললে?’’
‘‘ বললাম, দাওয়াত করছ কবে।’’
‘‘ কিসের দাওয়াত।’’
‘‘ কেন? তোমার বিয়ের।’’
‘‘ দেখো বেশী হয়ে যাচ্ছে কিন্তু।’’
‘‘ ঠিক আছে বিকালে রমনায় আসবে কিন্তু।’’
‘‘ কাজটা শেষ করেই চলেই আসবো।’’
‘‘ আর মনে রেখো দুইজন সাক্ষী লাগবে কিন্তু।’’
‘‘ সব ব্যবস্থা করা আছে তুমি আসলেই হবে।’’
‘‘ তাহলে এখন কাজে মন দেই।’’
‘‘ ঠিক আছে রাখছি।’’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



