যা কোন দেশে কেউ কল্পনাও করতে পারে না। সেটা আমাদের দেশে বাধ্যতামূলক করা হচ্ছে। কিন্তু কেন? আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসিবে পরিচিত তাই বলে এতটাই গরীব ভাবি নি যে শিক্ষা ব্যবস্থায় ভ্যাট চালু করতে হবে। যেখানে অন্যান্য দেশে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করা হয় সেখানে আমাদের উল্টাটা করা হচ্ছে।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫০% এর চেয়ে বেশী শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে লেখা-পড়া করে। তাদের মধ্যে আবার বেশীর শিক্ষার্থীরাই মধ্যবিত্ত পরিবারের। অনেকের বাবা-মা সরকারী চাকুরী করে আর যারা সরকারী চাকুরী করেন তারাই জানেন কিভাবে নিজের ছেলে-মেয়ের শিক্ষার জন্য টাকা উপার্জন করতে হয়। অনেকে এসেছে গ্রাম থেকে। অনেকে কৃষিজীবি পরিবার থেকে। অনেকে প্রবাসী বাবার সন্তান। প্রবাসী হলেই যে বস্তা বস্তা টাকা পাঠায় তা কিন্তু নয় এটা আমরা সবাই জানি। এমনকি আমাদের সরকার মহাশয়ও জানেন। তবুও তারা জেনেশুনে এই ভ্যাট অন্যায় ভাবে আমাদের উপর আরোপিত করেছে।
কেন করেছে?
তাদের প্রতি আমার কিছু প্রশ্ন:
১. তাদের কোন সন্তান কি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে লেখা-পড়া করেন?
২. তারা এই বিরুক্তিকর ভ্যাট কেন আমাদের উপর দিয়ে দিয়েছে।
৩. তারা কি মনে করে আমাদের বাবা চুরি করে টাকা উপার্জন করে? যে চাইলে বস্তা বস্তা টাকা ব্যাংক থেকে চুরি করে দিবেন।
৪. তারা কি মনে করে বেসরকারির ছেলে-মেয়েরা টাকার জোরেই পড়ালেখা করে?
৫. তারা কি মনে করে বেসরকারি শিক্ষার্থীদের দিয়ে দেশের কিছু হবে না।
৬. তারা কি মনে করে আমরা কিছুই পারি না বা বুঝি না। তাই বেসরকারিতে ভর্তি হয়েছি।
৭. আমাদের কি অপরাধ যে আমাদেরই উপরই অতিরিক্ত ভ্যাট আরোপ করতে হবে।
মনে রাখবেন বিশ্বের নাম্বার ওয়ান ইউনিভার্সিটিগুলো কিন্তু বেসরকারীই। কিন্তু তাদের কোন ভ্যাট দেওয়া লাগে না।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



