somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবচেতন

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্ঝর ভোর বেলায় বুঝতে পারল কিছু একটা বড় ধরনের গণ্ডগোল হয়েছে , তার শোবার ঘরটা খুব অচেনা লাগছে ! মাথার নিচের নরম বালিশটা নেই, কেমন জানি খড়ের মতন কিছু একটা, ভাল রকম অস্বস্তি লাগছে। নির্ঝর চোখ মেলে তাকাল চারদিকে মাথার ওপর একটা ছাউনি , চারদিকে ঘাস লতাপাতা দিয়ে ঘেরা, আজ সকালে ওর একটা চাকরির interview আছে, এ কোন জায়গায় আটকা পড়লো!!
ছাউনি থেকে বের হয়ে নির্ঝর দেখল - ছাউনির বাইরে সাগর , নির্ঝর ভাবল ও কোনও স্বপ্ন দেখছে, এখন স্বপ্ন ভাঙ্গার জন্য অপেক্ষা করতে হবে।
নির্ঝর কোনোদিন সাগর দেখে নি, তাও সাগর খুব ভালবাসে।সাগরের ঢেউ গুলো নির্ঝরের পায়ের কাছে আছড়ে পড়ছে , কেমন শান্ত হয়ে আছে প্রকৃতি , সাহস করে সাগরের পানিতে পা রেখে আস্তে আস্তে ও গভীরে চলে যায় , পানি বেশ স্বচ্ছ !!! এখন শুধু স্বপ্ন ভাঙ্গার অপেক্ষা , সকাল থেকে বিকেল হয়ে গেল, নির্ঝর এর স্বপ্ন ভাঙছে না, আবার ক্ষুধাও লাগছে, আসলেই কি অন্য কোনও জগতে চলে আসলো , আকাশটা অদ্ভুত রকম সুন্দর লাগছে, পাখিরা গোল হয়ে ঘুরছে আকাশে, সব দায়িত্ব দুশ্চিন্তা থেকে কিছু সময়ের জন্য দূরে থেকে ভালই লাগছে, তবে সাগর তীরে পেয়ারা গাছ একটা বিরল ঘটনা , কাজেই এটা মোটামুটি নিশ্চিত যে এটা স্বপ্ন বৈ অন্য কিছু না!!!
নির্ঝর চোখ বন্ধ করে শুয়ে পড়ল, চারদিক অন্ধকার , হঠাত ও শুনতে পেল কোঁথ থেকে জানি নূপুরের শব্দ শুনা যাচ্ছে , অদ্ভুত এক চাঞ্চল্য কাজ করল ওর মাঝ দিয়ে, এটা কি ভয় না রোমাঞ্চ !!! নির্ঝর উঠে বসলো ,আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ছাউনির দিকে, পেছন থেকে কেউ একজন ওকে অনুসরণ করছে, তার পায়ে নুপুর, কোন এক রহস্যময় নারী , তার উপস্থিতিতে কেমন জানি একটা শান্তি,যার অস্তিত্তেই একরকম ভাল লাগা কাজ করে, নির্ঝর শুয়ে পড়ল , চোখ বন্ধ করে, নূপুরের শব্দ কাছে এগিয়ে আসছে , না চোখ খুলবে না নির্ঝর , কল্পনা করবে মেয়েটা কেমন, মেয়েটা কি তিথির মত, ওর প্রথম ভালবাসা , তিথিকে কোনদিন বলা হয় নি ভালবাসার কথা , নাকি অবন্তীর মত যে ওকে ছেড়ে চলে গিয়েছিলো , নির্ঝর চোখ মেলে তাকায় , মেয়েটা ওর কপালে হাত রেখে বসে আছে, অদ্ভুত এক মায়া মেয়েটার চোখে , কি মায়াবী মেয়েটি , নির্ঝরের সব দুঃখ মুছে দেবার ক্ষমতা আছে এই মানবীর , মা বাবার মৃত্যু ; অবন্তী , বেকার জীবন সব !নির্ঝর চায় না- তার স্বপ্ন ভাঙ্গুক। নির্ঝরের ঘুম আসছে, অ্যালার্ম ঘড়ির শব্দ শুনা যাচ্ছে , মেয়েটার মুখ ঝাপসা হয়ে যাচ্ছে , না নির্ঝর চায় না , ওর স্বপ্নটা ভাঙ্গুক , ও চোখ বুজে থাকে, না ঘুমাবে না ও , ওই সিমেন্ট পাথরের জীবনে ফেরত যাবে না, মেয়েটি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । নির্ঝরের ঘুম এসে গেল, না চাইতেও ওর চোখের পাতা বুজে এল।

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×