ভ্যাটিকান সিটি বুলেটিন-ইসলাম এখন পৃথিবীর সর্ববৃহত ধর্ম
১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সফি দেলোয়ার কাজল
মঙগলবার, ০১ এপ্রিল ২০০৮
একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম হচ্ছে ইসলাম। ইতিহাসের প্রথম খ্রীস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীর চেয়ে সারা বিশ্বে মুসলমান ধর্ম বিশ্বাসীর সংখ্যা বেশী। খ্রীস্টান ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিকান সিটি থেকে সোমবার প্রকাশিত সংবাদ বুলেটিনে এই খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে বিশ্বের মোট জনসংখ্যার ১৯ দশমিক দুই শতাংশ জনগোষ্ঠী এখন ইসলাম ধর্ম অনুসারী। ভ্যাটিকান সিটির পরিসংখ্যান মতে খ্রীস্টান ক্যাথলিক ধর্ম বিশ্বাসীর সংখ্যা এখন বিশ্বের মোট জনগোষ্ঠী র ১৭ দশমিক চার শতাংশ। ভ্যাটিকান সিটিতে পরিসংখ্যান সংরক্ষণকারী ধর্ম যাজক মনসিগনর ভিটরিও ফোরমেন্টি এক সাক্ষাতকারে বলেছেন, ইতিহাসে এই প্রথমবারের মতো ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস হিসেবে ক্যাথলিক ধর্মকে টেক্কা দিয়েছে। তিনি বলেন, ক্যাথলিক বিশ্বাসীরা এখন আর প্রথম স্থানে নেই। ভ্যাটিকান সিটির সংবাদে অবশ্য ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, মুসলমান পরিবারগুলোতে বেশী সন্তান জন্ম দেয়ার প্রবণতা রয়েছে। অপরদিকে খ্রীস্টান পরিবারে অল্প সন্তান জন্ম দেয়ার প্রবণতা এক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন