somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকাশ্রু ও শোকমাতম - ০১

২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোক-দুঃখ, কান্না-কাটা ও অশ্রু বিসর্জন মানুষের স্বভাবজাত। প্রকৃতিগতভাবেই এ বৈশিষ্টগুলো মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। শিশু জন্ম গ্রহণ করার পর পরই ক্রন্দন দিয়ে তার এ পৃথিবী জীবনের সূচনা হয়। যদি কোন শিশু জন্মের পর না কাঁদে আমরা সেটাকে অস্বাভাবিক মনে করি এবং শিশুটির বেঁচে থাকার ব্যাপারে সন্দেহ পোষন করি। তখন সাথে সাথেই চিকিৎসক ডেকে এনে শিশুটির কান্নার ব্যবস্থা করি। যতক্ষণ পর্যন্ত সে না কাঁদে ততক্ষণ পর্যন্ত আমরা তার বেঁচে থাকার ব্যাপারেও সন্দেহমুক্ত হতে পারিনা।
শুধু শিশুদের বেলায় কেন, বয়স্কদের ক্ষেত্রেও এ সত্যটি অনস্বীকার্য। কোন লোক যখন তার পরম পাওয়ার কোন বস্তু হারিয়ে ফেলে কিংবা নিকটতম কোন প্রিয়জনের মৃত্যু ঘটে তখন মানুষ কেবল কান্নায় ভেঙ্গেই পড়েনা বরং নিজেকে নিজে আঘাত করে মাতম জারি করতে থাকে। যদিও সে জানে যে, এর দ্বারা তার হারানো বস্তু বা আত্মজনকে ফিরে পাবেনা। তথাপীও তার অন্তরের বিয়োগ জ্বালার কারণে সৃষ্ট অদৃশ্য শোকমাতম ও কান্নাকে রুখতে পারেনা। এমনকি কখনও ইচ্ছা না থাকলেও উষ্ণ অনুভূতির ভাবাবেগে মানুষ নিজের অজান্তেই কেঁদে ফেলে। এ ক্ষেত্রে এমনও হয় যে, অনেকে শোকে-দুঃখে মূহ্যমান হয়ে একটি নিটল পাথরের মূর্তির আকার ধারণ করে। অর্থাৎ তার বাকশক্তি হারিয়ে ফেলে. বোধশক্তি রহিত হয়ে যায় এবং সে হয়ে যায় একটা অস্বাভাবিক মানবমূর্তি। তখন এ ব্যক্তির বেঁচে থাকার ব্যাপারেও আমরা আশংকা বোধ করি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কাঁদানোর নানারকম পদ্ধতি অবলম্বন করি।
বরং এসব ক্ষেত্রে যদি কোন লোকের মধ্যে দুঃখের ছাপ পরিলক্ষিত না হয় এবং স্বাভাবিক জীবন যাপন করে কিংবা আনন্দ উল্লাসের কোন কাজে শরীক হয় তখন লোকেরা তার সন্মন্ধে নানা রকম কথাবার্তা বলে থাকে। লোকেরা ধারণ করে যে, এ লোকটি পাষাণ হৃদয়ের লোক। এর মধ্যে মানবতা, মনুষত্ব ও মমত্ববোধ বলতে কি কিছুই নেই? সে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির একটি লোক। এজাতীয় আরও বহু ভৎর্সনা ব্যঞ্জক কথাবার্তা। লক্ষ্য করলে দেখা যায় যে, বেদনা-বিধুর ও শোক-দুঃখ জনিত ঘটনাবলী যাদের মধ্যে কোনই প্রতিক্রিয়ার সৃষ্টি করেনা তারা হয় পাগল না হয় নির্বোধ মানব আকৃতির প্রাণী বিশেষ। অথবা হিংস্র প্রকৃতির এক পাষাণ।
(চলবে.............)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×