তিনি আরও বলেন যে, "আমার পিতা বলেছেন হজ্বের সময় মিনার ময়দানে যে দিনগুলোতে লোকেরা জড়ো হয়, সে সময় তাঁরা যেন আমার জন্য কাঁদতে ও শোক-মাতম করতে পারে। তদ্বজন্য আমার বিশেষ সম্পদ এত পরিমাণ সম্পদ ওয়াক্ফ কর।" (সাফিনাতুল বিহার, ২'য় খন্ড, পৃঃ ৩৬২)
তিনি আরও বলেনঃ "মহান আল্লাহ হযরত ঈসার (আঃ) প্রতি ওহি নাযিল করে বলেনঃ "হে ইসা ! এমন কাজ কর যাতে তোমার চক্ষুদ্বয় থেকে আমার জন্য অশ্রু নির্গত হয়।" এভাবে তূর পাহাড়ে হযরত মুসাকে (আঃ) আল্লাহ বলেনঃ হে মুসা ! তোমার জাতির লোকদেরকে বল- যদি কেউ আমার সান্নিধ্য লাভ করতে চায় তাহলে আমার জন্য ক্রন্দন করা ব্যতীত আর কোন আমল নেই।" অনুরূপভাবে হযরত শো'আইব (আঃ) খোদার প্রেমে এত কেঁদেছেন যে, তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ভেলেন। তেমনি কাঁদতেন হযরত ইয়াহ্ইয়া ও হযরত নূহ্ প্রমূখ নবী-রাসুলগণ। স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এত বেশি বেশি কাঁদতেন যে, বেহুস হয়ে যেতেন।" (কেয়ামে হক্ব, পৃঃ ১৫; সাফিনাতুল বিহার, ১'ম খন্ড, পৃঃ ৯৫-৯৭)
ক্রন্দন করা প্রেম ও ভালবাসার নিদর্শন। ইয়কুব (আঃ) স্বীয় পুত্র ইউসুফকে (আঃ) নিজের কাছে না পেয়ে তাঁর ভালবাসায় কেঁদে কেঁদে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। আল্লাহ বলেনঃ তিনি (ইয়াকুব আঃ) বললেন -হায় আফসোস ! ইউসুফের জন্য (তিনি এত অধিক পরিমান কেঁদেছেন যে, কাঁদতে কাঁদতে) তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে গেছে। আর তিনি ছিলেন দুঃখ-কষ্টে ও ধৈর্যের প্রতিক। (সুরা ইউসুফ, আয়াত নং ৮৪)
আমরা আমাদের পিতা-মাতা, ভাই-বোন, পুত্র-কন্যা, নিকটতম আত্মীয় স্বজন, ঘনিষ্ট বন্ধূবান্ধব ও প্রিয়জনদের মৃত্যুতে ভালবাসা, প্রেম-প্রীতি ও স্নেহ-মমতা নিদর্শন হিসেবে উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যে শোক-মাতম ও ক্রন্দন করে থাকি। সেটা একটা সীমিত সময় পর্যন্তই থাকে ধীরে ধীরে সে উষ্ণতা হ্রাস পেতে থাকে এক পর্যায়ে এসে আমরা যেন তাদেরকে ভুলে যাই। কিন্তু ৬১ হিজরী মহররম মাসে কারবালার মরু প্রান্তরে মহানবীর (আঃ) দৌহিত্র হযরত ইমাম হোসাইনের (আঃ) মর্মান্তিক শাহাদতকে কেন্দ্র করে প্রতিবছরই নয় বরং প্রতিনিয়তই এবং পৃথিবীর সব দেশেই শোক-মাতম ও কান্না-কাটা অব্যাহত আছে এবং রোজ কেয়ামত পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন হলঃ ইমাম হোসাইনের (আঃ) জন্য কেন এ শোক-মাতম ও কান্না ? এর জবাব লিখতে গেলে বিস্তারিত আলোচনার প্রয়োজন যার অবকাশ এখানে সম্ভব নয়। তবুও আমরা সংক্ষেপে কিছুটা আলোচনা করব।
(চলবে...........)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


