somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব বন্ধনের আফটারম্যাথ - এই মুহুর্তেই মনে হয় কোন বাঙ্গালী ভারতীয়দের গুলিতে মারা যাচ্ছে, কিন্তু সেদিকে কারও নজর আছে কি?

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মূহূর্তেই কোন হতভাগ্য বাঙ্গালী হয়ত সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে রক্তাক্ত হয়ে সাহায্যের আশায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে. হয়ত কেউ বিএসএফের হামলা থেকে বাঁচতে নিজের ঘর ফেলে দৌড়াচ্ছে. আর দেখুন আমরা সবাই তাদের জন্য গত শুক্রবার মানব বন্ধন করে এখনই ক্রেডিট নিতে আর পচানি দিতে ব্যাস্ত হয়ে রয়েছি.

ভারতের সীমান্ত আগ্রাসন ও হত্যাকান্ডের বিরুদ্ধে বাঙ্গালীরা প্রতিবাদ মানব বন্ধন আয়োজন করল হল, সাড়া দিল তরুণ প্রজন্ম. নতুন প্রজন্মের অনেক নতুন রক্তের দেখা পাওয়া গেল যারা নিজের দেশীদের রক্ষার জন্য ঘরে বসে না থেকে রাস্তায় এসে নতুন বিপ্লব করতে চায়.

কিন্তু আজকেই দেখা গেল, ভারতীয় সীমান্ত আগ্রাসনের থেকে পারস্পরিক রাজনৈতিক শত্রুকে ঘায়েল করাই প্রধান কাজ হয়ে দাড়িয়েছে. প্রথমেই প্রথম আলোর দালালেরা মানব বন্ধনের ঠিক আগের দিন সুপরিকল্পিতভাবে এই মানব বন্ধনের নেতৃত্বর রাজনৈতিক পরিচয় নিয়ে জলঘোলা করে মানব বন্ধন বানচাল করতে চাইলো. তারপর নতুন প্রজন্মের অনেক নিরীহ উতসাহী ও আয়োজককে বিতর্কিত করে অপমান অপদস্হ করে ঘরে পাঠিয়ে দেয়া হল. ভবিষ্যতে এরকম মানব বন্ধন আয়োজনের পথও বন্ধ করা হল. তারপর শুরু হল ফেলানীর লাশ নিয়ে পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা.

জামাত-লীগের মধ্যকার প্রবলেম এটা তাদের নিজেদের ক্ষমতা দখলের প্রবলেম, পাবলিকের প্রবলেম না. পাবলিকের প্রবলেম সীমান্তে থাকা ভারতীয় কাঁটাতারের বেড়া, বিএসএফ, আর বাঙ্গালীর লাশ. ভারত আগ্রাসন করছে কেড়ে নিচ্ছে আমাদের জমিন, ব্যবসা, বন্দর, রেলপথ, খাদ্য সহ সব, আর আমরা আছি প্রতিপক্ষ দমন করা নিয়ে. তবে বাঙ্গালী থেমে থাকবে না, নতুন প্রজন্ম খুঁজে নিবে নতুন নেতৃত্ব, গঠন করবে নতুন ফ্রন্ট এবং ছুঁড়ে ফেলে দিবে বর্তমান দালাল ও স্বার্থান্বেষী মহল কে. ইনশা-আল্লাহ.
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

×