somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Satan, Please Give Me a Dog

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাক হয়ে জ্যাক্সনের দিকে তাকিয়ে ছিলেন মিসেস উইলসন। ড্রেক আজকাল প্রায় সারাদিনই জ্যাক্সনের সাথে থাকে, মা হিসাবে এইটা উনার কাছে কেমন জানি লাগে। জ্যাক্সন ড্রেকের নতুন পোষা কুকুর। এই ক্রিসমাসের পরের দিনই হঠাৎ করে জ্যাক্সনকে খুজে পায় ড্রেক, একটা নালার পাশে চুপচাপ দাড়িয়ে ছিল কুকুরটা।ড্রেককে দেখেই নাকি ওর পিছু পিছু আসতে শুরু করে। যাইহোক, কুকুরটাকে রাখতে দিয়েছেন তিনি। ড্রেকের অনেক দিনের ইচ্ছা ছিল। এবার নাকি স্যান্টাকে চিঠিও লিখেছিল সে একটা কুকুরের জন্য ! মনে মনে হাসলেন মিসেস উইলসন! তবে ড্রেককে নিয়ে চিন্তা হয় তার মাঝে মাঝে, ছাত্র হিসাবে বেশ ভালই ড্রেক তবে খুব বেশী বানান ভুল করে।
অন্য কুকুরগুলোর মত নয় জ্যাক্সন। আকারে অনেক বিশাল, পাড়ার ছোট বাচ্চারা ওকে ভয় পায়। ডাকে খুবই কম, কেমন যেন গম্ভীর। চোখদুটো খুবই ভয়ংকর! ওদুটো দেখলে খুব ভয় লাগে মিসেস উইলসনের ! সারাদিন ড্রেক ব্যাস্ত থাকে জ্যাকসনকে নিয়ে! একদিক দিয়ে খুশিও মিসেস উইলসন, শহরে ক্রিসমাসের পরের দিন থেকেই অদ্ভুত একটা কান্ড হচ্ছে! মানুষের মাথাবিহীন লাশ পাওয়া যাচ্ছে .. প্রায় প্রতি সপ্তাহেই একটা করে! পুলিশ অনেক চেষ্টা করেও এই রহস্য ভেদ করতে পারছে না! প্রথথে পুলিশ ভেবেছিল এটা কোন বিকৃত মস্তিষ্কের খুনীর কাজ কিন্তু পরে পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় যে এইটা কোন পশুর কাজ, তবে কি পশু সেইটা এখনো বুঝা যাচ্ছেনা ! এজন্য ড্রেক বাড়িতে থাকলেই বেশী খুশি হন তিনি!
গভীর রাতে নাইট শিফট সেরে বাড়ি ফিরলেন মিসেস উইলসন। আজকে বাড়িটা খুব বেশী স্তব্ধ লাগছে!প্রতিদিনের মতই ড্রেকের রুমে গেলেন তিনি, ঘুমিয়ে আছে সে। হঠাৎ করে ড্রেকের রুমের দেওয়ালে আটকানো একটা কাগজের দিকে নজর গেল তার। ওখানে লেখা, 'santa , please give me a dog' ... হাতের লেখা খুবই সুন্দর ড্রেকের, স্মিত হেসে কাগজটা ছিড়ে নিয়ে কিচেনে গেলেন তিনি। এককাপ কপি নিয়ে বসলেন। এমন সময়ে ব্যাকইয়ার্ডে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলেন তিনি! খোলা জানালা দিকে তাকালেন বাইরে! তারপর রক্তহীম করা একটা দৃশ্য দেখলেন তিনি! তিনি দেখলেন, জ্যাক্সন একটা মানুষের কাটা মাথা মুখে নিয়ে ডগহাউসে ঢুকে যাচ্ছে।হঠাৎ করে হাতে ধরে রাখা কাগজটার দিকে চোখ গেল মিসেস উইলসনের ! এইবার তিনি ভাল করে পড়লেন লেখাটা..... 'satan, please give me a dog' ....
বানান একটু বেশীই ভুল করে ড্রেক !! ....

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×