somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন মাশরাফি’র স্বপ্নের ‘ম্যাশ রয়েল পার্ক’

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বরাবরই তিনি প্রকৃতি প্রেমী। তাই শত ব্যস্ততায় সময় পেলে এখনো ঘুরে আসে নিজ শহর নড়াইলে। শৈশবের মতো এখনো মাঝে মাঝে গোসল করেন চিরচেনা চিত্র নদীতে। শহরের ব্যস্ত জীবনটাকে একটু প্রশান্তি দিতে নিয়ে যায় সবুজের কাছাকাছি। চাকচিক্যময় জীবনের থেকে তাকে সব সময় টানে সবুজ শ্যামল প্রকৃতি। মাশরাফি মনে করেন, শহরের জীবনযাত্রা বড্ড যান্ত্রিক, একঘেয়ে আর স্বার্থচিন্তায় আচ্ছন্ন। মানুষের তাই প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া, প্রকৃতির আনন্দ-আশ্রয় গ্রহণ করা। প্রকৃতির নিস্তব্ধতার ভেতরেই পাওয়া যায় জীবনের আসল সৌন্দর্য, উৎকর্ষ আর প্রশান্তি। তাই মাশরাফি নিজেও সুযোগ পেলেই ছুটে যান গ্রামে, প্রকৃতির খুব কাছে।


প্রকৃতির কাছে ছুটে যাওয়ার তার সেই স্বপ্ন পূরণে প্রতিষ্ঠিত হল ম্যাশ রয়েল পার্ক রিসোর্ট। সব ক্রিকেটারেরই খেলা ছাড়া অন্য কোন কিছু করার থাকে না বা সময় হয়ে উঠে না । ক্রিকেটের ব্যস্ত সূচি থাকে ১২ মাসই । চাকরি তো করতেই পারেন না ।ব্যস্ততার জন্য শখ , আনন্দ ,ফুর্তি থেকেই নিজেদের সরিয়ে রাখেন খেলোয়াড়রা । কিন্তু এখন অনেকটা বদলেছে সময় । এখন অনেকেই খেলার পাশাপাশি কিছু করার চেষ্টা করছেন ।অনেকেই এখন ব্যাবসায় জড়াচ্ছেন । সাকিব , তাসকিন, নাসিরসহ অনেকেই । এবার তাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি ।
রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলের দেমোরাপাড়া এলাকায় গড়ে উঠছে 'ম্যাশ রয়েল পার্ক'। টাইগার ক্যাপ্টেনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমন এক একটি রিসোর্ট গড়ার ।


'ম্যাশ রয়েল পার্ক' মাশরাফির দীর্ঘদিনের স্বপ্ন এবং চিন্তার ফসল। এখানে প্রকৃতি, বিশুদ্ধতা, নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা মিলেমিশে একাকার। কৃত্রিমতা, অপসংস্কৃতি, বিচ্ছিন্নতার মাধ্যমে বেড়ে ওঠা দেশের একটি প্রজন্ম যখন জীবনবোধ হারাচ্ছে, তখন তাদের দরকার পরিবারের একাত্মতা, মমতা আর একে অন্যের প্রতি মনোযোগের শিক্ষা। 'ম্যাশ রয়েল পার্ক' প্রকৃতি আর মানুষের মিলনস্থল হিসেবেই গড়ে উঠছে।


এছাড়া এর ভিশন সম্পর্কে বলা হয়, কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা প্রকৃতির নিস্তব্ধতার ভেতরেই অন্বেষণ করেন সৌন্দর্য, উৎকর্ষ আর প্রশান্তি। তাই তিনি বারবার ছুটে যান প্রকৃতির কাছেই। মাশরাফি মনে করেন, শহরের জীবনযাত্রা বড্ড যান্ত্রিক, একঘেয়ে আর স্বার্থচিন্তায় আচ্ছন্ন। মানুষের তাই প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া – প্রকৃতির আনন্দ-আশ্রয় গ্রহন করা। সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আর আবহমান মূল্যবোধ যেখানে লালিত হবে।


টাইগার ক্যাপ্টেন নিজের রিসোর্ট নিয়ে বলেছেন, “আমি আসলে প্রকৃতির সন্তান। খুব ছোট বেলা থেকেই প্রকৃতি আমাকে বিস্মিত করে। শৈশবে যখন মাঠের পর মাঠ দৌড়ে যেতাম তখন দেখেছি প্রকৃতির উদারতা। নদীতে যখন সাঁতার কাটতাম তখন দেখেছি প্রকৃতির প্রবাহ। বৈশাখে যখন ঝড় হতো সেই বজ্রপাতে পেয়েছি প্রকৃতির সাহসিকতা। আসলে প্রকৃতিই আমার স্কুল। নড়াইলের একটি তরুণ যেখানে জেনে যায় এগিয়ে যাওয়ার সূত্র। আর তাই আমাদের প্রয়াস – ম্যাশ রয়েল পার্ক। যেখানে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করবো আমরা। আর আমাদের সন্তানেরা প্রকৃতির বিশালতায় বেড়ে উঠবে আত্মবিশ্বাসী, সুখী, সাহসী, সফল মানুষ হিসেবে। বেশি দূরে নয় গাজীপুরের পূবাইলেই আছি আমরা – ভরপুর অক্সিজেন, পাখির কলতান, বিশুদ্ধ খাবার আর অবারিত প্রকৃতি।”


প্রকৃতির মাঝেই নির্মিত হচ্ছে ম্যাশ রয়েল পার্ক, একটি ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট। গাজীপুরের পূবাইলে বহুতল ভবন সহ ম্যাশ রয়েল পার্ক গড়ে উঠছে এক নিবিড় সবুজকে সাথে নিয়ে, সবুজকে ভালোবেসে।

যাতায়াতঃ
মহাখালী থেকে নরসিংদী, ভৈরব অথবা কালিগঞ্জগামী যেকোনো বাস। নামতে হবে পুবাইল কলেজ গেট। তারপর লোকাল সিনজিতে বা রিক্সায় সহজেই পৌছে যেতে পারবেন।

আপনি যদি প্রকৃতি পছন্দ করেন এবং ঘুরে আসতে চান প্রকৃতির কাছ থেকে। তাহলে ভিজিট করুন।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×