somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার হত্যা এবং প্রাসঙ্গিক আলোচনা

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন আপনি বাসায় আজাইরা বইসা আছেন। কোন কাজ নাই। পিসিতে যত মুভি আছে সব দেখা শেষ। রান্নাঘরে গিয়ে একটা ডেকচিতে পানি ঢেলে এতে একটা ছোট-খাটো কোলাব্যাঙ ছেড়ে দেন ... এইবার চুলায় আগুন দিয়ে ওয়েট করেন।
স্বভাবতই পানির তাপমাত্রা বাড়তে থাকবে। এখন আপনার মনে হতে পারে ব্যাঙটা মনে হয় পানির পাত্র থেকে লাফ দিবে, কিন্তু না ..মজার ব্যাপার হলো ব্যাঙ এখন পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রা Adjust করে নিবে...
এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই Adjusting চলতেই থাকবে....যতোক্ষণ না পানি ফুটতে শুরু করে। এ পর্যায়ে ব্যাঙ টি লাফ দিয়ে পাত্র থেকে বের হওয়ার চেষ্টা করেও পারবে না, তার কারণ বেচারা ব্যাঙ তার শরীরের সমস্ত শক্তি পাত্রের তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিজের Body Temperature Adjusting এ ব্যয় করে ফেলেছে.... কিছুক্ষণের মধ্যেই ফুটন্ত পানিতে সেদ্ধ হয়ে ব্যাঙ টির ভবলীলা সাঙ্গ হবে....
এখন আপনাকে প্রশ্ন করা হলো-
ব্যাঙ টা মারা পড়লো কী কারণে?
অনেকেই বলবে- ফুটন্ত পানি! !!
কিন্তু না...ব্যাঙটা মারা পড়ছে নিজের দোষে। যদি এটি আগেই পাত্র থেকে লাফ দিতো, তাহলে কিন্তু পাত্রের ভিতর অকালে এটি মারা পড়তো না।
.....
টিভি খুললেই আমরা নিউজ শুনি- পাকিস্তানে মসজিদের ভিতর জঙ্গিদের বোমা হামলায় শখানেক (সাধারণত) লোক নিহত। কিংবা স্কুলের ভিতর শিশু/শিক্ষক গুলিবিদ্ধ...
পাকিস্তানে গত ৫ বছর ধরে সাধারণত গুরুত্বপূর্ণ বিদেশী অতিথি আসে না। শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর হামলার পর পাকিস্তানের কোন স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও মোটামুটি ৫ বছর ধরে আর হচ্ছে না। পাকিস্তান কি হঠাৎ করে রাতারাতি এরকম জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে?
না....পাকিস্তানেও এরকম একটা/দুইটা নাস্তিক-ব্লগার খুন দিয়ে শুরু হয়েছিল ...
টিভিতে যখন ব্লগারদের কোপানোর খবর শুনি.... দেশের অর্ধেক এর বেশি জনগণ আমরা চিন্তা করি ... "মারছে...ভালো হইছে.... " (চাইলে গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে এর সত্যতা যাচাই করতে পারেন)
ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নাস্তিকদের মন থেকে ঘৃণা করাটা খুব বেশি অস্বাভাবিক কিছু না.....
কিন্তু একবারও কি ভেবে দেখেছেন....
আজকে যারা ঢাকা শহরের দুই জায়গায় একই সময়ে কোপায়া মানুষ মারতেছে...(গত দুই বছরে ১১ জন -একই স্টাইলে...একই ধরণের অস্ত্র দিয়ে)...
এরাই যদি কয়দিন পর মসজিদে সিরিজ বোমা হামলা করে, কিংবা গার্লস স্কুলে বোমা মারে, তখন আমরা কি সেই পরিস্থিতি সামাল দিতে পারবো??? নাকি পরিস্থিতির সাথে adjust করতে করতে কোলাব্যাঙের মতো আমরাও ধ্বংস হবো???
--তানভীর আহমেদ
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×