somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং আত্তহুতি

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে বিভিন্ন কৌশলে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকে। দেশ ও আইন অনুযায়ী সেগুলোর আবার বিভিন্নভাবে বিচারও হয়ে থাকে। তবে এক ধরণের হত্যাকাণ্ড রয়েছে যার কোন দেশেই কোন বিচার হয় না। এই অতুলনীয় হত্যাকাণ্ডের একমাত্র অস্ত্র হচ্ছে মাত্রাতিরিক্ত মানসিক চাপ। চোখে না দেখা গেলেও এর ভয়াবহতা বড় কোন মিসাইলের চেয়েও কম নয়।

এইতো কিছু দিন আগে দেশের বহুল প্রচলিত এক পাবলিক পরীক্ষার ফলাফল বের হল। প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থীরা পাশ করল। প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিব সবাই বেশ আনন্দিত। তবে এই আনন্দের ভাগীদার কি সেই ৮৭ শতাংশ পাশ করা শিক্ষার্থীরা হতে পেরেছে? না, নিশ্চয়ই না। ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী পাশ করলেও জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন। আচ্ছা, তাহলে কি ভাবছেন এই জিপিএ৫ পাওয়া শিক্ষার্থীরা আনন্দে রয়েছে? না, এরাও প্রকৃত পক্ষে আনন্দে নেই। এদের মধ্যে বেশির ভাগই হতাশ গোল্ডেন নামক জিপিএ৫ পায়নি বলে! আর যারা পাশই করতে পারেনি, তাদের দুঃখটা না হয় নাই ব্যক্ত করলাম।
লাখ লাখ জিপিএ৫ না পাওয়া শিক্ষার্থীর ভিতরে একজন হচ্ছে আরাফাত শাওন। ও পাশ করেছিল (বাণিজ্য বিভাগ থেকে) ৪.৮৩ পেয়ে। পরীক্ষার বহু আগে থেকেই মানুষরুপের এই ছেলেটিকে মেশিনের মত ব্যাবহার শুরু করেছিল ওর বাবা-মা। কথা একটাই, এ প্লাস তোমাকে পেতেই হবে। বিভিন্ন কোচিং সেন্টার-প্রাইভেট টিউটরের জ্বরে আক্রান্ত শাওন নিজের কিশোর কালের সকল আনন্দ মাটি চাপা দিয়ে এক ভয়াবহ প্রতিযোগিতায় নাম লেখায়। এ প্রতিযোগিতার নাম জিপিএ৫ এর প্রতিযোগিতা।
অবশেষে প্রতিযোগিতায় হেরে যাওয়া, বাবা-মায়ের অসহনীয় কটুকথা, এবং আত্তহুতি!

আচ্ছা, এ প্লাস(৮০%) বা জিপিএ৫ ওই যদি পরবর্তী জীবনে সফলকাম হওয়ার একমাত্র রাস্তা হয়ে থাকে তাহলে ৩৩ নম্বরে পাশ করানোর কি দরকার? সরাসরি পাশ নম্বর ৮০ হলেই তো হল। তাহলে সহজেই বোধগম্য হওয়া যাবে যে, পাশ করা ওই ছেলেটাই জীবনে বড় কিছু হবে আর যারা ফেল করবে তারা আবার জীবনে সফলকাম হওয়ার একমাত্র রাস্তায়(জিপিএ৫ এর রাস্তা) হাটার সুযোগ পেয়ে যাবে।
আফসোস, যদি আজ রবি ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই স্কুল ফাঁকি দিতেন না। টমাস আলভা এডিসনও নিশ্চয়ই স্কুলের পড়ালেখায় মনোযোগ দিতেন। শচিন টেন্ডুল্কার বাংলাদেশে জন্মগ্রহণ করলে হয়তো এসএসসি-র পরেও পড়াশুনা করে যেতেন।
যাক, তারা জিপিএ৫ না পেয়েও জীবনে সফল। আর আরাফাত শাওনের মত ছেলের বাবা-মারাও সফল। কারন, তাদের এই অদৃশ্য হত্যাকাণ্ড তাদেরকে আইনের আওতায় আনতে পারবে না কোনদিনও। তবে আরাফাত শাওনের ওই সুইসাইড নোট সারাটা জীবন ওই বাবা-মাকে বিষাক্ত সাপ হয়ে দংশন করতে থাকবে। হয়তো তখন তারা বুঝতে পারবে, জিপিএ৫ এর চেয়ে ছেলে অনেক বড় ছিল।
আরাফাত শাওন এখন না ফেরার দেশের নাগরিক। ভালোই হয়েছে, অন্তত ওই খানে ওকে মানসিক জ্বরে আক্রান্ত করে মেশিন বানানো হবে না, বানানো হবে না কোন হাল চাষের গরু।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×