অজানা সূখের খোজে শহরে
আজ ম্যারাথন দৌড়ের প্রতিযোগীতা,
গুলীর শব্দে শুরু হল দৌড়
শেষ হবে শেষ পর্যন্ত যারা দৌড়াতে বেচে থাকবে।
দৌড়ের উল্লাসে থামলেই এ্যাথলেট কতল
আর মরে গেলেই ডিসকোয়ালীফাই,
কেউ পড়ে যাচ্ছে, আবার উঠছে, দৌড়ুচ্ছে,
এখানে জয় ছাড়া আর কোন পথ নেই।
সবার চেয়ে এগিয়ে থাকা ওদুটো কে?
আমি আর তুমি নাকি?
চলেছি আজ দুর্বার
হারাব তোমাকে, হব সূখী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


