আমার ব্লগে স্বাগতম !
SONY TV ও Sony Aath এ প্রচারিত "আদালত" অনুষ্ঠানটি সম্পর্কে তেমন কিছুই বলার নেই, তবে সেটার ভুল এবং অস্পষ্টতা অনেকেরই অপছন্দ ।
আজকের পর্বের নাম দ্য হরর সিডি ।
একটি ভুতুড়ে সিডি নিয়ে পুরো ঘটনা, যেই সিডিটি কেউ দেখলেই সে মারা যায় ! যারা উক্ত পর্বটি দেখেছেন তারা আমার এই লেখাটি ভালভাবেই বুঝতে পারবেন । এই পর্বে যে বিষয়গুলো একদমই প্রশ্নবিদ্ধ সেগুলো হচ্ছে,
১. একজন মারা যাওয়ার পর আরেকজনের বাসায় ঐ হরর সিডি পৌঁছে যাওয়া, যেটা পৌঁছানো অপরাধী মেয়েটার পক্ষেও সবসময় সম্ভব ছিল না
২. হরর সিডির ভিডিও Edited হয়ে কমিডি সার্কাসের ভিডিও হয়ে যাওয়া, কে কখন কীভাবে করেছে তা জানা যায় না
৩. জঙ্গলে কেডির ভুতদর্শন ও মৌচাকে ভুতের আঘাত । ঐ মানুষ ভুতকে কেন মৌমাছি কামড়ায় না? আর ওটা যদি কোনো যন্ত্র হয়ে থাকে তাহলে কে কোথা থেকে কন্ট্রোল করছিল ?
আমি ওসব ফালতু অনুষ্ঠান দেখা ছেড়ে দিয়েছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


