somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডিগবাজি বিশারদ
তাফসীর নিয়ে গবেষনামূলক লিখা লিখতে ভালবাসি, যুক্তি সহজে হজম হয় না, বিশুদ্ধ কিতাবের উদ্ধৃতি ছাড়া ধর্মীয় কোন বিষয় গ্রহণ করি না, আক্রমনাত্বক সমালোচনা পড়তে ও লিখতে সাচ্ছন্দ বোধ করি।

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বেলাল রাদি. এর মদিনায় এসে আজান দেওয়ার ঘটনাটি জাল

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হযরত বেলাল রাদি. এক রাতে স্বপ্নে রাসূলুল্লাহকে বলতে শুনলেন ‘হে বেলাল! এ কেমন নির্মমতা? এখনও কি আমার ঝিয়ারতে আসার সময় হয়নি?’
হযরত বেলাল ধড়ফড় করে ঘুম থেকে উঠলেন। নববী তাজাল্লীতে ভয়ে কাঁপছেন তিনি। মনটা বেচাইন হয়ে গেল। তার পক্ষে ঘরে বসে থাকা সম্ভব হল না। বাহনের পিঠে বসে রওনা হলেন প্রিয় মদিনা অভিমুখে।
মদিনায় পৌছে তিনি সর্ব প্রথম রওজা আতহার ঝিয়ারত করলেন। অনেক কান্নাকাটি করলেন।

ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হলো হাসান ও হুসাইন রাদি.। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই নাতনি। বেলাল রাদি. দুইজনকে জাপ্টে ধরেন। চুমু খেতে থাকেন কপালে ও হাতে।
হাসান ও হুসাইন রাদি. বললেন ‘হে প্রিয় বেলাল! হে রাসূলের মুয়াজ্জিন! আমাদের যে মন চায় নববী যুগের আজান শুনতে। দিবে সেই আজান?’

দুই আদুরে নাতনির আহ্লাদি আবদার প্রত্যাহার করার মত সাহস বেলালের ছিল না। তাই রাজি হয়ে গেলেন তিনি।
ব্যাস! শুরু হল আজান। নবীর মুয়াজ্জিন বেলালের আজান। নববী যুগের আজান।
তিনি বললেন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ সাথে সাথে মদিনায় আগুন ছড়িয়ে পড়ল। সে আগুন মানুষের হৃদয়ে প্রবেশ করল। এ কেমন অস্থিরতা।
বেলালের রসনায় উচ্চারিত হল ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ কহরম মেচে গেল মদিনার লোকজনের মাঝে। হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে পড়ল।
তিনি বললেন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ রাস্তাঘাটে, মাঠে ময়দানে বিষাদের ছায়া। মহিলারা ঘরে ছেরে বেড়িয়ে এসেছে। মানুষ ঘোরের মাঝে পড়ে গেল। তারা পরস্পর বলাবলি করছিল- আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার ফিরে এসেছেন?
সেদিন মদিনার লোকজন এত কেঁদেছিল যে, রাসূলের মৃত্যুর পর আর কোন নর-নারীকে এত কাঁদতে দেখা যায়নি।
.
হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন- এটি সুস্পষ্ট জাল ঘটনা।
.
সবচেয়ে দুঃখের ব্যপার হল - এই একটি জাল ঘটনার উপর ভিত্তি করে ইউটিউবে প্রায় ডজন খানেক ভিডিও পাবেন। আর আমাদের বক্তাগণও এই জাল ঘটনা যাচাই করার প্রয়োজন মনে করেন না। মাঠে ময়দানে এধরনের জাল ঘটনা বলে পাব্লিক কাদিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ হেফাজত করুক।
------------------
١. قال الحافظ - هذه قصة بينة الوضع — لسان الميزان ، حرف الألف في ترجمة إبراهيم بن محمد بن سليمان
٢. تنزيه السريعة ١١٨/٢
٣. قال الذهبي - إسناده لين ، وهو منكر — سير أعلام النبلاء ١/٣٥٨
٤. قال محمد ابن عبد الهادي - غريب منكر , وإسناده مجهول وفيه انقطاع — الصارم المنكي ٣٨٢
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×