somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১টার নোটিশ, ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে। হল ত্যাগ করানোর জন্য পুলিশের অবস্থান। খবরঃআনদোলনে চুয়েট ও চুয়েটের হল ভ্যাকেন্ট।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



~আজকে দুপুর ১ টার দিকে চুয়েটে (Chittagong University of Engineering and Technology, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে চুয়েট বা CUET) এক জরুরী নির্দেশে বলা হয় পবিত্র "ঈদ-উল- আযহা" উপলক্ষে ০৭/০৮/১৮ থেকে ২৭/০৮/১৮ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড (ক্লাস ও পরীক্ষা) বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ও হল থেকে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হল। এই মর্মে বিকেল ৫ টার মধ্যে ছাত্রদের ও আগামিকাল সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।


~ঘোষণা দেওয়ার সাথে সাথে ক্যাম্পাসে প্রায় শতাধিক পুলিশকে প্রশাসন ভবন সহ বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে। ছাত্ররা যাতে বিকাল ৫ টার মধ্যে হল ত্যাগ করতে বাধ্য হয় এই জন্য ক্যাম্পাসে হঠাৎ পুলিশের এমন সমাগম চক্ষুগোচর হয়েছে।

~পুনশ্চঃ ছাত্রছাত্রীদের "নিরাপদ সড়ক চাই" আন্দোলন প্রথমত স্কুল কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সর্বপ্রথম চুয়েটের স্টুডেন্টসরা কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে ক্যাম্পাসে মানববন্ধন করে থাকে। কিন্তু গত শনিবারে ঝিগাতলায় ছাত্রছাত্রীদের উপর পুলিশ সহ কিছু দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে চুয়েটের ছাত্রছাত্রীরা সর্বপ্রথম অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে দুষ্কৃতিকারীদের বিচার দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভমিছিল করে।

~রবিবারের বিক্ষোভ মিছিলের জন্য তৈরিকৃত প্ল্যাকার্ড।

রবিবার তাদের বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাউজান ও রাংগুনিয়ার স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়।

~পিস্তল নিয়ে এক আক্রমণকারীর অবস্থান।

~গতকালকে দ্বিতীয় দিনের মত চুয়েটের স্টুডেন্টসদের অবস্থান ছিল ক্যাম্পাসে "নিরাপদ সড়ক চাই ও ছাত্রছাত্রীদের উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা" এর প্রতিবাদে।

এ সময় তারা বিক্ষোভ মিছিল ও করে।

~গতকাল রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর হামলার প্রতিবাদে (তাদের উপর ও হামলা হয়েছিলো সেদিন দ্বিতীয়বারের মত) রাতে চুয়েটে মশাল প্রজ্বলন করা হয়

(প্রতিবাদে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে)

~দ্বিতীয়দিনের (গতকাল সোমবার) মতো চুয়েট এ শান্তিপূর্ণ মানববন্ধন এর উপর ছাত্রলীগ এর হামলা। ক্যাম্পাস রক্তাক্ত। -ইঞ্জিনিয়ার'স ডায়েরি।

~ফটোসোর্সঃ ইঞ্জিনিয়ার'স ডায়েরি - Engineer's Diary

~সহজেই সব কিছু বুঝা যায় কেন হঠাৎ ক্যাম্পাস বন্ধের এমন পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিলেন। এবারের ছাত্র আন্দোলনে চুয়েটের অবস্থান ছিল উল্লেখযোগ্য।

~আজকে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর ভিসিদের কে আহ্বান করা হয়েছে মতবিনিময় সভার আয়োজন করে, হয়ত কিছুক্ষণ পরে আমরা এর আপডেট পাব।

~একটা প্রশ্নঃ ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাস ত্যাগ করানোর জন্য পুলিশের অবস্থান, কেন কেন কেন???

~তথ্যসূত্রঃচুয়েটের ফ্রেন্ড ও ইঞ্জিনিয়ার'স ডায়েরি।

~আপডেটঃবেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ২২ ছাত্র দুই দিনের রিমান্ডে। দয়া করে সবাই এই নিউজটা পড়বেন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×