somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন আপনার অ্যান্ড্রয়েড ফোন করবে সম্পত্তির বন্টন(ফারায়েজ), প্লট পরিমাপ , এস্টিমেটিং, ভুমির একক রুপান্তর, ইত্যাদি তাও আবার মাত্ভাষা বাংলায় (সম্পূর্ণ ফ্রিতে)

১২ ই জুন, ২০১৪ ভোর ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে দিন হয়ত খুব বেশি দূরে নেই, যেদিন আদালতে থাকবে যান্ত্রিক বিচারক, যিনি কখনও ন্যায় বিচার প্রতিষ্ঠাই পিছপা হবেন না, থাকবে যান্ত্রিক আইনজীবী, যিনি সত্যের পথে থাকবেন, থাকবে যান্ত্রিক পুলিশ যিনি কখনও ঘুষ খাবেন না (:P)। ভাবছেন ধান ভানতে শিবের গীত? নাকি ভাবছেন ভুল করে সাইন্সফিকশনের পোস্টে ঢুকে পড়েছেন । আপনি যা ইচ্ছা ভাবুন, সত্যি কথা বলতে আমি একটু সাহিত্য করার অপপ্রয়াস চালালাম মাত্র। যাই হোক এখন কাজের

কথায় আসি, একবার ভাবুন তো যদি আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোন উপরক্ত মহৎ কর্মগুলি (টাইটেলে যেসব টোপ বাক্য গিলে পোস্টে প্রবেশ করেছেন ) সাধন করত তবে কেমন হত ? নিশ্চয় খারাপ না । তো চলুন এগোনো যাক। আজ

আপনাদের যে আপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, তার নাম "মোবি সেটেলমেন্ট" (Mobi Settlement) ।



তো চলুন দেখা যাক এই অ্যাপটি কি কি কাজ করতে পারে ।


১। ক্ষেত্রফলের একক রুপান্তর --যেমন ঃ কাঠা থেকে শতক, শতক থেকে বর্গ ফুট ইত্যাদি হাবিজাবি ।


২। বিভিন্ন আকৃতির ভূমির পরিমাপ -- ধরুন আপনার সাধের ফ্লাট, প্লট, দোকানের জমি মাপবেন । তাহলে আপনাকে ভুমির পরিমাপ অপশনে গিয়ে কোন আকৃতির প্লট (বর্গাকার না আয়তাকার) তা সিলেক্ট করে তাতে আপনার প্লটের দৈঘ প্রস্থ

বসিয়ে দিতে হবে । তাহলে জানতে পারবেন প্লটটি কত কাঠার বা শতকের ।


৩। দেয়াল নির্মাণ - প্লট তো মাপলেন, এবার প্লটে বেড়া দিন । মানে একটি দেয়াল দিন । কিন্তু তার জন্য ইট বালির দরকার । ভাবছেন, এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি করব ? আপনার ফোন দিয়ে দেয়াল তৈরি

করতে না পারলেও দেয়াল তৈরিতে প্রয়োজনীয়ও ইট বালি , সিমেন্টের হিসাব করতে পারবেন । আর এজন্য আপনাকে নির্মাণ উপকরণ অপশন থেকে দেয়াল নির্মাণ এ গিয়ে প্লটের দৈঘ প্রস্থ বসিয়ে দিন, ব্যাস ।


৪। কংক্রিট নির্মাণ ঃ দেয়াল দেওয়ার পর ভাবছেন, দেয়ালের ওপর একটা ছাদ দিলে মন্দ হত না । তাও পারবেন আর এ জন্য আপনাকে কংক্রিট নির্মাণ অপশন এ যেতে হবে ।

৫। সম্পত্তির বন্টন(মুসলিম ফারায়েজ) ঃ বাড়ি ঘর তো বানালেন , এবার এরতো একটা বিলি বণ্টন করতে হবে , তাই না । আর এ জন্য আপনাকে সম্পত্তির বন্টন অপশন এ যেতে হবে । এখানে নির্ধারিত ঘরে মোট সম্পত্তির পরিমান লিখতে
হবে ।( মোট সম্পত্তির পরিমান জানা না থাকলে ১০০ বা ১০০০ বা ১৬ বা ১ অথবা যা মন চায় লিখুন অবশই সংখ্যা) এরপর আপনাকে কিছু হ্যাঁ না টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে । যেমন ছেলে , মেয়ে আছে কি না ( খালি চেক বক্সে টিক দেবেন) ,

থাকলে কয় জন ইত্যাদি । এরপর ফারায়েজ বাটনে একটা টোকা দেবেন , ব্যাস তাহলেই আপনার ফোন গড় গড় করে সব বলে দেবে যে কে কত টুকু পাবে । এ ভাবে শুধু জমি নয় , টাকা, সোনা , রুপা ইত্যাদির বন্টন করতে পারবেন



এছাড়া আরও কিছু কাজ করতে পারবেন । আর এ অ্যাপটি যারা ডাউনলোড করতে চান , তারা নিচের মিডিয়া ফায়ার লিংক থেকে সরাসরি apk ফাইল ডাউনলোড করতে পারবেন ।
ডাউনলোড করুন

ফেসবুক : https://www.facebook.com/sjs.biz
সবাইকে ধন্যবাদ এই অখাদ্য পোস্ট টি গেলার জনা ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×