somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্টালজিক মেঘদল আমার !

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নষ্ট অতীতের জ্বালা বয়ে আনা,
নস্টালজিক কালো কাজল মেঘদল আমার,
তোমাদেরকেই নৈবেদ্য দেব বলে,
সর্বনাশের ডানা মেলে প্রতীক্ষায় আছি বহুকাল!
খেয়ালী এক তিলক কামোদে পুষ্যি দেওয়া,
বেহিসেবী বিস্তার আর ছন্নছাড়া হাহাকার সব,-
বৈশাখের ঘনঘোর ঘনঘটায় মেঘ মেঘ রবে
নড়েচড়ে উঠে ঝালাই করে নিচ্ছে শেষদৃশ্যের ঝড়!
আধপোড়া এক দিয়াশলাই কাঠির কাছ থেকে,
চুপিসারে ধার করেছিলাম কিছু জ্যোতির্ময় সন্তাপ!
নষ্ট অতীতের সাথে মোকাবেলা হবে শুনে,
অন্ধ এক তীরন্দাজ ডেকে বলল, ‘মনে রেখ,
জলপরীদের কিন্তু কখনও ডানা ছিল না,
তাই প্রজাপতির গল্পে বিভ্রান্ত হয়োনা শেষবেলায়!’
আসন্ন প্রলয় সঙ্কেতে,শিউড়ে উঠল এক দলছুট দাঁড়কাক,
মুষ্ঠিতে অশ্রু পোড়া ছাই, এবার আমার ফিরবার তাড়া নেই!
পিছুটান? সে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় নিয়মে ,
চুরচুর চুরমার হয়ে গেছে বিশৃঙ্খল বিন্যাসে,
ভালোবাসা? সে তো এক রুদ্র কবি নীল খামে ভরে,
আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে সেই কবেই!
স্বপ্নেরা? জবর ফন্দি এঁটেছি বটে,একগুচ্ছ অন্ধকারে,-
একদম শীতনিদ্রায় পাঠিয়ে দিয়েছি চুপচাপ!
বাসনা? সে তো আমারও ছিল একরাশ! ধবধবে সাদা,
ঠিক শিউলি ফুলগুলোর মত, বোঁটাজুড়ে বাসন্তী পাড়!
ভয়? সে আমি খুব পাই বটে,-এই ছায়াশূন্য অশরীরী পচন,
আর তার গন্ধে পিছু নেওয়া অনুতাপের শ্বাপদ সন্ত্রাস!
এবার আর ভুল হবে না, - কপালে জ্যোতিশ্চক্র আঁকিনি!
এসো হে আমার নষ্ট অতীত, পূজারী প্রস্তুত, লগ্ন বয়ে যায়-
হে সুন্দর অমল ভ্রান্তিরা আমার, এসো মিলন অক্ষয় হোক!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×