কাঁদছে বাংলাদেশ,
ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও!
ছুটে যাও,- যদি মানুষ হও!
রক্ত দাও,- যদি মানুষ হও!
কাঁদছে মানুষ,
অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!
ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,
পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,
মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!
** আর কিছু লিখতে পারছিনা, ভেতরে বোবা কিছু যন্ত্রনা কিলবিল করছে, আমি দূর একটা শহরে পরে আছি! সহব্লগার বন্ধুরা রক্ত দিতে চলে গেছে সাভার। হাজারও ছেলেমেয়ে ছুটাছুটি করছে রক্তের জন্য। আর কিছু না থাক, এই দুঃখিনী বাংলাদেশের তো মানুষের অভাব নেই। এই দেশে রক্তের জন্য একটা মানুষ মারা যাওয়াটা পাপ, বড় কলঙ্ক, বড় লজ্জা হবে। একমুঠো রক্ত নিয়ে যারা পারেন ছুটে যান, প্লীজ, প্লীজ …
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




