somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‎চিরকুট - ০৫‬

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"পিছনের দিক থেকে কে যেন আমাকে নাম ধরে ডাকল। আমি অবাক হয়ে পিছনের দিকে তাকালাম।
দেখলাম, বাবু ভাই আমাকে ডাকছে।
আমাকে নাম ধরে ডাকাতে অবাক হওয়ার কোন কারণ নাই। কিন্তু বাবু ভাই আমাকে কখনো নাম ধরে "তুই" করে ডাকেননি। উনি আমাকে "তুমি" করেই ডাকতো। আমার অবাক হওয়ার কারণ এটাই।

-তুই চা খাবি না?
-জি ভাই, চা খাব। চা খাবার জন্যই আসছি।
-তাহলে আমার জন্য একটা চা আনতে বল। আমার কাছে টাকা নাই।

আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে বাবু ভাইয়ের কি হল!!! সে তো চা খুঁজে খাওয়ার মানুষ না!!! বাজারে তাদের কাঠের বড় দোকান। বেশ টাকা পয়সার মালিক।

তাও আমি ৩ কাপ চায়ের জন্য বললাম তাহের ভাইকে (তাহের ভাই চায়ের দোকানের মালিক)।
আমার এক ফ্রেন্ড আমার সাথে ছিল।

চা আনতে আনতে দেখলাম বাবু ভাই চলে গেছে। তাকিয়ে দেখলাম অনেকটা দূরে চলে গেছে। হেটে চলে যাওয়ার ধরণটা একদম অন্য রকম, একদম অগোছালো ছিল।

ফ্রেন্ড বলল, "২০/২৫ দিন আগে থেকে হঠাৎ করে বাবু ভাই এমনটা হয়ে গেছে। একদম পাগল অবস্থা। পথে ঘাটে ঘুরে বেড়ায়, এর-ওর কাছ থেকে এটা ওটা চেয়ে খায়। প্রায় দিন ঘরে বেঁধে রাখা হয়। কিন্তু মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যায়"।

আমি ঘটনাটা শুনে অনেক কষ্ট পেলাম। বাবু ভাই আমার কলেজেরও সিনিয়র ভাই। আমাকে বেশ স্নেহ করতেন। আবার উনার সাথে যে আপুটার রিলেশন ছিল। সে আপুটার সাথেও আমার পরিচয় ছিল।
আমি মনে মনে ভেবে নিলাম হয়তো রিলেশন-গত কারণে এ সমস্যাটা হতে পারে।

কয়েকদিন পরে কলেজেই সেই আপুটার সাথে দেখা। আপুকে অনুরোধ করলাম কলেজ শেষ হওয়ার পরে আমার সাথে একটু কথা বলতে। কলেজ শেষে আপুর সাথে এ ব্যাপারে অনেকক্ষণ কথা হল। আপু, জানালো, রিলেশন-গত কারণে বাবুর এ ধরণের কোন সমস্যা হয়নি। তিনি জানেনও না এটা কেন হয়েছে। আপু আরও জানালেন, যতদিন বাবু সুস্ত না হবে ততদিন উনি অপেক্ষা করবেন।
(এটা আমার HSC এর সময়ের ঘটনা)

এরও প্রায় ২ বছর পরে আমি কি কারণে যেন গ্রামে আসি। বাস থেকে নেমেই দেখলাম, কফিনে করে কার যেন লাশ নিয়ে যাচ্ছে। জানাজার জন্য লাশের পিছনে আমার এক পরিচিত জনের সাথে দেখা হল। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কার লাশ?.
উনি বলল, বাবুর লাশ। রোড এক্সিডেন্ট করেছে।
সময় সাপেক্ষতার জন্য সেদিন বাবু ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি।

গত বছর গ্রামের বাড়ি গিয়েছিলাম। হঠাৎ সেই আপুটার সাথে দেখা হয়ে গেল। আপুটার ৩ বছরের বাচ্চাটা তার সাথেই ছিল। দেখতে খুবেই কিউট। নাম অভ্র।
আপু, আমাকে জানালা, উনি বাবু ভাইয়ের জন্য ২ বছরই অপেক্ষা করেছেন। বাবু ভাইয়ের মৃত্যুর ৩ বছর পর্যন্ত তাকে বিয়ে করতে কেউ রাজি করাতে পারেননি। এর পরে বাবা মায়ের কথা ভেবেই তিনি বিয়েটা করেন।
আপুকে জিজ্ঞাসা করলাম, হ্যাপি কি না?
আপু বলল, বলতে পার।
-বাবু ভাইকে মনে পড়ে?
-সব সময়। আর আমি যদি কখনো ভুলেও যাই, অভ্রর বাবা আমাকে স্মরণ করিয়ে দেয়। বিয়ে আগেই আমি তাকে সব বলেছি। আমার বাসায় বাবুর একটা ছবিও টাঙ্গানো আছে।

আমি অভ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর আপু বললাম, বাবু ভাই থাকলেও তোমার বাচ্চাটা এমনি হত।

আপুটা একটু মৃদু হাসল। কিন্তু আমি বুঝে নিলাম, এটা কান্না-মিশ্রিত একটা হাসি। এ হাসিটা দেখেই আরও বুঝে নিলাম, বাবুদের আপেক্ষিক মৃত্যু হলেও, স্থায়ী মৃত্যু হয় না। তারা তাদের প্রিয় মানুষগুলোর মধ্যেই বেঁচে থাকে"।

(সুনির্দিষ্ট কারণে আপুটার নাম উল্লেখ করা হয়নি)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×