somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কলসেন্টারের নাম্বার ও সময়ের প্রয়োজনেই একটি পরিবর্তন

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু নাগরিক জীবনে নয় এখন বিভিন্ন কোম্পানি তাদের সেবার সুবিধা নিয়ে হাজির হয়েছে গ্রামের কৃষকের দ্বারপ্রান্তে। আর টাকা ট্রান্সফার থেকে শুরু করে স্বাস্থ্যগত নানা সেবা দিয়ে থাকে নানা প্রতিষ্ঠান। আর তাদের সেবা গ্রহণের জন্য যেন গ্রাহকের দেরি না হয় তার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করছে। এর মাঝে অন্যতম একটি হল ফোন কলের মাধ্যমে সেবা প্রদান করা। এর জন্য তারা ইউনিক নাম্বার ব্যবহার করে থাকে। যেমনঃ বিকাশের কল সেন্টারের নাম্বার ১৬২৪৭। কিন্তু এই নাম্বারগুলোতে একজন গ্রাহক যখন কল করেন তখন তার প্রতি মিনিটে ২.৩০টাকা করে চার্জ হয়। তার উপর কল করলেই যে সাথে সাথেই সেবা পাওয়া যায় তাও নয়। লাইনে থাকতে হয় বেশ কিছুক্ষণ। এতে সেবার থেকে মনে হয় ভোগান্তিই বেশি হয়ে যায়। সামুতেই এমন একটা পোস্ট এসেছিলো কিছুদিন আগে বিকাশে কল করার মাধ্যমে গ্রাহকের অনেক টাকা শেষ হয়েছিলো কিন্তু সমস্যা সমাধান হয় নি। কাউকে ছোট কিংবা কারো দোষ দেবার জন্য আমার এই পোস্ট নয়। মূলত এটাই বলতে চাই যে নিয়ন্ত্রঙ্কারী সংস্থা এই নাম্বার ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে (সম্ভবত BTRC) তাদের উচিত এই নাম্বার গুলির কল চার্জ ফ্রি করে দেওয়া। হ্যাঁ হয়তো এতে কিছু কিছু সময় এটা বিরক্তির কারণও হয়ে উঠবে, অনেক আকাইমা পোলাপান শুধু শুধুই ফোন করবে, কিন্তু এটা মনে হয় বৃহত্তর স্বার্থে গ্রাহকদের জন্য ভালোই হবে। অথবা এমন করা যেতে পারে যদি কোন গ্রাহকের নাম্বার থেকে এসব নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করা হয় তাহলে এক দিনের মাঝে নির্দিষ্ট সংখ্যক অভিযোগের ভিত্তিতে সেই নির্দিষ্ট গ্রাহকের নাম্বার থেকে সেই কল সেন্টারের নাম্বারে এক সপ্তাহ কলিং অপশন বন্ধ করে রাখা যাবে, আর গ্রাহক চাইলে আপিলের মাধ্যমে তার নাম্বারের বিরুদ্ধের অভিযোগ রিভিউ করতে পারবে।

এমন কিছু নাম্বার আর তাদের সেবার নাম দিয়ে দিলাম, অনেকের কাজে লাগতে পারে ... ... না লাগলে নাইবা লাগলো সংগ্রহে থাকলো

বিকাশ ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২৪৭
স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ... ... ... ... ... ... ... ... ...১৬২৩৩
ডাচ বাংলা ব্যাংক ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২১৬
ব্রাক ব্যাংক ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২২১
বাংলাদেশ ব্যাংক (গ্রাহক অভিযোগ) ... ... ... ... ...১৬২৩৬(অফিস আওয়ার)
ইসলামী ব্যাংক ... ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২৫৯
ইস্টার্ন ব্যাংক ... ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২৩০
সিটি ব্যাংক ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...১৬২৩৪
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ... ... ... ... ... ... ... ... ...১৬২১৯
ঢাকা ওয়াসা ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...১৬১৬২
সিম্ফনি কাস্টমার কেয়ার ... ... ... ... ... ... ... ...১৬২৭২
মা ও নতুন মা'এদের স্বাস্থ্য সেবা ... ... ... ... ... ... ...১৬২২৭

আমি এখানে কিছু নাম্বার দিতে চেষ্টা করেছি। আরো নাম্বার যদি কারো জানা থাকে তাহলে জানাবেন, যোগ করে দেবো।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×