সবকিছু দারুনভাবে এগিয়ে যাচ্ছে। এদেশের রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা আমার ক্রমশ বাড়ছে। তাদের আজন্ম দেয়া " দারিদ্র্য মুক্ত বাংলাদেশ "-এর প্রতিশ্রুতি আজ প্রায় সত্যের পথে। আমি নিশ্চিত দেখতে পারছি এদেশ দারিদ্র্য মুক্ত হতে চলেছে। অসাধারণ . . .
দ্রব্যমূল্যের উর্ধগতি উচ্চবিত্তদের নিয়ে যাচ্ছে আরও উচ্চে, আর মধ্যবিত্তদের মধ্যে যারা ২ নম্বরী করতে পারছে তারাও এখন উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন সত্যি হোক। দেশে উচ্চবিত্তের সংখ্যা বাড়ছে। ভাবতে ভালোই লাগছে, কি বলেন???
কিন্তু মধ্যবিত্তদের মধ্যে যারা ২ নম্বরী করতে পারে না তারা? তারা চলে যাচ্ছে মধ্যবিত্তের নিম্ন সীমায়, ক্রমাগত দারিদ্রের কাছাকাছি।
আর দরিদ্ররা? এখানেই তো রাজনীতিবিদদের সাফল্য। দরিদ্ররা এখন না খেয়ে মরবে। দেশের দারিদ্র্য বিমোচন হবে। এখন আর ফুটপাতে কেউ থালা হাতে বসে থাকবেনা। রাস্তার ধারে ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির কাচে এখন কেউ ফুল বেচতে আসবেনা। সুন্দর, পরিচ্ছন্ন ঢাকা শহর। ঠিক যেমনটি রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিয়েছিল। দরিদ্ররা আঞ্জুমান মফিদুল-এ পচে মরুক আর দেশের দারিদ্র্য বিমোচিত হোক।
আমার খুব ভাল লাগছে। হি হি হি . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


