তাসমানিয়া একটা অস্ট্রেলিয়ান দ্বীপ রাজ্য যা মূল ভূমি থেকে ২৫০ কিমি দক্ষিনে, বস প্রনালী দ্বারা বিভিক্ত। এইটা হলো পৃথিবীর ২৬ তম বৃহত্তম দ্বীপ। ছবির মত সুন্দর এই দ্বীপে মাত্র ৫ লক্ষ লোক বাস করে। যাইহোক, আমার আজকের এই পোষ্টের মূল উদ্দেশ্য হলো এই দ্বীপ রাজ্যের হোবার্ট শহরে আমার তোলা কিছু ছবি শেয়ার করা, সেটাই করি। তার আগে হোবার্ট সম্পর্কে কিছু কথা বলেনি। এই শহরের স্যালমন ফিস খুবি বিখ্যাত এবং সুস্বাদু। প্রথম বসবাস শুরু হয়েছিল ডারোয়েস্ট নদীর পূর্ববর্তী উপকূলের তীরে দন্ডিত অপরাধীদের উপনিবেশ রিসডনকোডে ১৮০৩ সালে। ১৮০৪ সালে এটিকে বর্তমান হোবার্টের সাললিডেন্সকোডের মত ভালো জায়গায় স্থানান্তর করা হয়েছিল। শুরুতে হোবার্ট শহর হোবার্টন নামে পরিচত ছিল, পরে এর নাম করন হয় লর্ড হোবার্ট। ১৮৩৬ সালে চার্লস ডারউইন হোবার্ট শহর পরিদর্শন করেন। বাগেলর অভিযান হিসেবে তার রচিত ভয়েজ অব বাগেল এ হোবার্ট ও ভারোয়েন্ট মোহনা সম্পর্কে লিখেন। দক্ষিন মহাসাগর কেন্দ্র হচ্ছে ভারওয়েন্ট নদী যেটি অস্ট্রেলিয়ার গভীরতম এবং সামুদ্রিক বাণিজ্যবন্দর। ১৮৪২ সালের ২১ আগস্টে মূল হোবার্ট শহরের সুচনা হয় এবং ১৮৭৫ সালে এর পরিপুর্নতা পায়।
১) অনেক কথা বললাম, এখন আসেন আমার যাত্রা পথ নিয়ে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করি (যারা ভুগোলে কাঁচা তাদের জন্য, লাইনে টেনে দেখানো হয়েছে)ঃ
২) সিডনি থেকে হোবার্ট (লাইন দিয়ে দেখানো হয়েছে)
৩) আমার হোটেল থেকে কনাফারেন্স ভেন্যু সহ হোবার্ট শহরের একাংশঃ
৪) এক অলস পড়ন্ত বিকালেঃ
৫) কনফারেন্সের লাঞ্চঃ
৬) আমরা কয়েকজন কনফারেন্সের পার্টিসিপেন্টঃ
৭) কাঁচ ঘেরা রুম এর ভিতর থেকে বাইরের দৃশ্যঃ
৮) অসাধারণ সুন্দর লেক, কনফারেন্স ভেন্যুর বাইরে থেকে তোলাঃ
৯) হোবার্টের ক্রিকেট খেলার মাঠ। সম্ভবত এটি ছিল, তাসমানিয়া বিশ্ববিদ্যলয়ের মাঠঃ
১০) লেকে একটা ছোট্ট লঞ্চে করে ২ ঘন্টার ভ্রমন, দূরে আমার কনফারেন্স ভেন্যু দেখা যায়।
১১) লঞ্চে সার্ভকৃত দুপুরের খাবার, বিখ্যাত ইংলিশ ফুড ফিস ফ্রাই উইথ পটেটোঃ
১২) দূর থেকে হোবার্ট শহরঃ
১৩) এবার আমার সিডনি তে তোলা একটি শেষ ছবি দিয়ে শেষ করলামঃ
আশা করি ছবি গুলো আপনাদের ভাল লাগবে আর আমার কিছু শ্রম ঘন্টা সার্থক হবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


