somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব কারণে সোহেল তাজের পদত্যাগ

২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করেন মূলত বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিমের অশোভন আচরণের প্রতিকার না পেয়ে। আর এখন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ব্যবস্থা না নেয়ায় ও তিনবছরও দফতরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে তার নাম না রাখায় ক্ষুব্ধ হয়ে।

সোহেল তাজের ঘনিষ্ট সূত্র জানায়, ঘটনার সূত্রপাত ২০০৯ সালের জুনে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়ায় শেখ সেলিম ক্ষুব্ধ হন। টুকুর মেয়ের সঙ্গে তখন শেখ সেলিমের ছোট ছেলের প্রেমের সম্পর্ক ছিল। অবশ্য বর্তমানে টুকু তার বেয়াই।

শেখ ফজলুল করিম সেলিম চেয়েছিলেন প্রতিমন্ত্রী তার হবু বেয়াইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে প্রতিমন্ত্রী ওই কাজটি করতে অস্বীকৃতি জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল বিএনপির যেসব মন্ত্রীর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলা হয়েছে, তারা বিদেশে যেতে পারবেন না। এই নির্দেশের কথা প্রতিমন্ত্রী সোহেল তাজ তার দলের নেতা শেখ ফজলুল করিম সেলিমকে জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন।

কিন্তু শেখ সেলিম তা মানেননি। তার কথা সোহেল তাজকেই এটা করতে হবে। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে শেখ সেলিম উত্তেজিত হয়ে প্রতিমন্ত্রীকে থাপ্পড় মারেন।

পরে সোহেল তাজ এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করে তার প্রতিকার চান। কিন্তু এর কোনো প্রতিকার না পাওয়ায় তানজিম আহমদ সোহেল তাজ ৩১ মে যমুনায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তার হাতে তুলে দেন।

ওইদিন প্রধানমন্ত্রী পদত্যাগপত্রটি গ্রহণ করেননি। ফলে পরের দিন ১ জুন পিএসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তানজিম আহমদ সোহেল তাজ।

খবর পেয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওইদিন দুপুরে সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমির ধানমন্ডির বাসায় ছুটে যান। সেখানে অবস্থানরত সোহেল তাজকে পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি। কিন্তু সোহেল তাজ তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

এ সময় সোহেল তাজ বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সেলিমের অশোভন আচরণ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অযাচিত হস্তক্ষেপের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করার পরও তিনি কোনো উদ্যোগ নেননি। তাই মানসম্মান নিয়ে থাকতে হলে তার পক্ষে আর মন্ত্রিত্ব কন্টিনিউ করা সম্ভব নয়। এরপর ৯ জুন তিনি যুক্তরাষ্ট্র চলে যান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×