ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসের সীমানা সম্প্রসারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে। বুধবার তারা বিশ্ববিদ্যালয় থেকে প্রেস ক্লাব অভিমুখে লংমার্চ শুরু করে।ডুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বুধবার সকাল আটটার দিকে ২৪টি বাসসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পায়ে হেঁটে ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করে। প্রায় দেড় হাজার শিক্ষার্থী তাদের দাবিসম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে লংমার্চে অংশ নেয়।
দুপুরে তারা ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছে দুপুরের খাবার সেরে আবারো যাত্রা শুরু করে। বিকেল পৌনে পাঁচটার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছায়।
তারা প্রেস ক্লাবের সমানের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে। “দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় ডুয়েট ক্যাম্পাসের আয়তন অনেক কম। ফলে আবাসন সংকট, ক্লাসরুম স্বল্পতাসহ নানামুখী বিড়ম্বনায় পড়তে হয়।”
তিনি ডুয়েট ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষে জমি অধিগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষার্থীরা গত ১৬ মে থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ‘ভূমি সম্প্রসারণ বাস্তাবায়ন আন্দোলন’ নামে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সবদার আলী জানান, “ডুয়েট ক্যাম্পাসের আয়তন বাড়ানো খুবই জরুরি। কিন্তু শিক্ষার্থীদেরও ক্লাস পরীক্ষায় ফিরে আসা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


