somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিরোধিতা অ্যামনেস্টি.......!!!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে সরকার যে উদ্যোগ নিয়েছে, এর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

শুক্রবার রাতে পাঠানো অ্যামনেস্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের চাপের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা ঠিক হবে না।’ তাছাড়া অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডেরও যথারীতি বিরোধিতা করেছে এই আন্তর্জাতিক সংগঠন। সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুদণ্ডকে অমানবিক এবং হিংসাত্মক বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, অ্যামনেস্টি সব সময়ই মৃত্যুদণ্ডের বিরোধী।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টি বলেছে, আগামী রোববার জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন পাস হবে। এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের মতো রাষ্ট্র ও বাদীপক্ষও আপিলের সমান সুযোগ পাবে। অর্থাৎ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষ মৃত্যুদণ্ডের আপিল করতে পারবে। যদিও বর্তমান আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ কেবল আসামির খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে। ট্রাইব্যুনাল আইন সংশোধনের এই উদ্যোগকে 'সত্যিই ঝুঁকিপূর্ণ' বলে অ্যামনেস্টি উল্লেখ করে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এই আইনে সংশোধনী আনা উচিত হবে না বলে সংগঠনটি মত দিয়েছে।

ট্রাইব্যুনাল যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, “ট্রাইব্যুনালের বিচার কাজে নাগরিকদের পক্ষ থেকে কোনো ধরনের চাপও কাম্য নয়।” সেইসঙ্গে ট্রাইব্যুনালের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডব্লিউ) ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ বিচার-প্রক্রিয়াকে কলঙ্কিত করবে বলে উল্লেখ করে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটির এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, “যুদ্ধাপরাধ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত অন্য সব অপরাধের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু আইনের শাসন অনুযায়ী চলা একটি সরকার আদালতের সিদ্ধান্ত খারিজ করতে নতুন আইন প্রণয়ন করতে পারে না। এটা চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়াকে হাস্যকর করে তুলবে।”

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, “আইন সংশোধনের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) লঙ্ঘিত হয়েছে। আইসিসিপিআরের ১৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনো অভিযোগের জন্য কাউকে দোষী সাব্যস্ত করে বা নির্দোষ বলে চূড়ান্তভাবে রায় দেয়ার পর একই অভিযোগে তাকে আর শাস্তি দেয়া যায় না। বাংলাদেশ আইসিসিপিআরের সদস্য হয়ে তা লঙ্ঘন করছে।” বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা অন্য আসামিদের মৃত্যুদণ্ডাদেশ ছাড়া অন্য কোনো শাস্তি দেয়ার ক্ষেত্রে ভীত হয়ে থাকতে পারেন বলেও উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×