সংবাদপত্র ও গণমাধ্যমকে আয়নার সঙ্গে তুলনা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, “আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা খারাপ দেখায় বলে যারা ক্ষমতায় থাকেন তারা আয়না ভেঙে ফেলতে চান।”
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও ভাষাসৈনিক আবদুস সালামের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
আকবর আলি বলেন, “আয়নার সামনে দাঁড়ালে যদি চেহারা খারাপ দেখা যায়, তাহলে সে দোষ তো আর আয়নার না। এটা চেহারার দোষ। নিজেদের চেহারা ভালো করতে পারলে আয়নাতেও চেহারা ভালো দেখা যাবে।”
সাবেক মন্ত্রিপরিষদ-সচিব বলেন, “সরকারের খারাপ কাজগুলো যখন গণমাধ্যমে প্রকাশ পায়, তখন সরকার সেই গণমাধ্যম বন্ধ করে দিতে চেষ্টা করে এবং তাদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করে। তবে সংবাদপত্রের কণ্ঠ রোধ করে বাংলাদেশে কখনো কেউ কিছু করতে পারেনি।”
সাংবাদিক আবদুস সালামের স্মৃতিচারণ করতে গিয়ে আকবর আলি বলেন, “বাঙালির সবচেযে বড় রোগ হলো, যারা বাঙালিকে উন্নত করেছে, তাদের স্মরণ করে না। এমনটা নোবেলজয়ী দুজন বাঙালির ভাগ্যেও জুটেছে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে বাঙালি কম যায়নি। আর ড. মুহাম্মদ ইঊনূসের কথা না-ই বললাম। এটা সবাই জানেন।”
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, “সাংবাদিক আবদুস সালাম যেসব অত্যাচার, অবিচার, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সেগুলো থেকে দেশ ও জাতি এখনো মুক্ত হতে পারেনি। তাই আবদুস সালামের আন্দোলন শেষ হয়ে যায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


