কানাডার দুটি মেগা সিটি হলো, টরোন্টো আর মন্ট্রিয়ল।
টরোন্টো পশ্চিমে আর মন্ট্রিয়ল পূর্বে। প্রায় সাত ঘন্টার বাস জার্নি।
গত গ্রীষ্মের এক বিকেলে মন্ট্রিয়ল থেকে টরোন্টোর উদ্দেশে বাসে চেপে বসেছিলাম। সূর্যের অস্ত যাওয়া শুরু হলো দূর আকাশে পাহাড়ের গা বেয়ে। আকাশে বাহারি রঙ এর ছড়াছড়ি।বিস্তৃত দিগন্ত।পাহাড়ে সবুজের সমারোহ। মাঝে মাঝে একে বেঁকে বয়ে গেছে স্রোতহীন টলমলে স্বচ্ছ পানির নদী।তার মাঝে সূর্য আর মেঘের লুকোচুরি। এ এক বর্ণনার অতীত বৈচিত্রময় মু্গ্ধকর চিত্র। এ যেন হাজারো পেইন্টিং এর প্রদর্শনী সন্ধ্যা। প্রতিমূহুর্তে স্ক্রীনে ভেসে উঠছে নতুন নতুন বিমোহিত করা পেইন্টিং।
আমি মন ভরে প্রকৃতির অবাক করা সৌন্দর্য উপভোগ করছিলাম।
সবচেয়ে মজার ব্যাপার হলো, মনে হলো আমাদের বাসটিও প্রকৃতির প্রেমে পড়েছে। সোঁ সোঁ করে বাসটি নিয়েছে সূর্যের পিছু । বেচারা সূর্য যাই যাই করেও অস্তমিত হতে পারছিলনা। এ যেন বাস আর সূর্যের দৌড় দৌড় খেলা। যেখানে সূর্য সব সময়ই আগে। বাস সদা তার পিছু পিছু।
আমারো হয়েছিলো পোয়াবারো। মন ভরে বসে বসে সবুজ পাহাড়ের সাথে অস্তমিত সূর্যের প্রাকৃতিক মিতালি উপভোগ করছিলাম।
এক সময় সূর্য ক্লান্ত হয়ে প্রকৃতির কোলে ঘুমিয়ে পড়লো। অদ্ভূত বৈচিত্রতা শেষে নেমে এলো নীরব মিষ্টি আঁধার।
মস্তক আমার নত হয়ে এলো সেই শিল্পীর স্মরণে, যিনি সকল শিল্পীর শিল্পী। নীরবে বাসেই পড়ে নিলাম মাগরিব আর সাথে দু'রাকাত সালাতুস শুকর।
এর পরে যখনি সময় পাই যান্ত্রিক বাসের অস্তমিত সূর্যের পিছু নেয়া দেখতে বেরিয়ে পড়ি।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।